শ্রমিক লীগের বরিশাল মহানগর শাখার কার্যকরী কমিটির সদস্য মো. আঃ বাতেনকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে বরিশাল নগরীর নথুল্লাবাদ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন উল ইসলাম এ তথ্যের সত্যতা স্বীকার করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাতেন বরিশালে বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির অনুমোদনক্রমে বরিশাল মহানগর কমিটি গঠন করা হয়েছিল, যার সভাপতি ছিলেন পরিমল চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক মো. রইজ আহমেদ মান্না।
আনুষ্ঠানিকভাবে কমিটি গঠনের পর থেকে সামাজিক ও রাজনৈতিক সমালোচনা শুরু হয়। সোমবার দুপুরে স্থানীয়রা বাসস্ট্যান্ড এলাকায় ‘ফ্যাসিস্ট মুক্ত বাসস্ট্যান্ড চাই’ স্লোগান দেয় এবং পরে বাতেনকে পুলিশের কাছে সোপর্দ করে।
জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নুর কুতুব আলম মান্নান ও সাধারণ সম্পাদক আলহাজ কে.এম. আযম খসরুর স্বাক্ষরিত কমিটি অনুমোদনের ভিত্তিতে গঠন করা হয়েছিল
হেড অফিস: ৩৯ দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা।
মোবাইল : ০১৭৪২-২৮০৪৯৮, মেইল: dailybarishalsangbad@gmail.com
© 2026 বরিশাল সংবাদ | Barisal Sangbad