নিজস্ব প্রতিবেদক, বরিশাল: শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী উপলক্ষে বরিশাল মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্। এ সময় তিনি পূজামণ্ডপে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন।
শনিবার (১৭ অক্টোবর) পূজামণ্ডপ পরিদর্শনকালে বিএমপি কমিশনার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্য ও ডিউটি তদারকি কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি।
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপন নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সতর্ক থাকা এবং নিরাপত্তা কার্যক্রম যথাযথভাবে তদারকির ওপর গুরুত্বারোপ করেন কমিশনার।
এ সময় বিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হেড অফিস: ৩৯ দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা।
মোবাইল : ০১৭৪২-২৮০৪৯৮, মেইল: dailybarishalsangbad@gmail.com
© 2026 বরিশাল সংবাদ | Barisal Sangbad