স্থানীয় জনগণকে ‘চাঁদাবাজ’ আখ্যায়িত করে গণমাধ্যমে বক্তব্য দেওয়ার প্রতিবাদে আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বিরুদ্ধে ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ জনতা।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে বাবুগঞ্জ-মীরগঞ্জের সর্বস্তরের জনগণের ব্যানারে স্থানীয় নারী-পুরুষের অংশগ্রহণে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। উপজেলার লোহালিয়া গ্রাম থেকে শুরু হওয়া মিছিলটি মীরগঞ্জ ফেরিঘাটে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
বিক্ষুব্ধরা জানান, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বাবুগঞ্জের স্থানীয় জনগণকে ‘চাঁদাবাজ’ হিসেবে আখ্যায়িত করে গণমাধ্যমে বক্তব্য দিয়েছে। তিনি কী কারণে এমন বক্তব্য দিল জানতে চান তারা। পাশাপাশি স্থানীয়দের নিয়ে কটূক্তির প্রতিবাদ এবং ব্যারিস্টার ফুয়াদের বিচারও দাবি করেন বিক্ষোভকারীরা।
ওইদিনই তার বক্তব্যের প্রতিবাদ জানান স্থানীয়রা। তাকে হেনস্তাও করা হয় সেখানে। একপর্যায় ঘটনাস্থল থেকে চলে আসেন ফুয়াদ। ওইসময় বাবুগঞ্জের লোকজনকে জড়িয়ে ‘চাঁদাবাজ’ আখ্যায়িত করায় উপজেলায় তাকে অবাঞ্ছিত ঘোষণা করে উপজেলা ছাত্রদল।
এর একদিন পর বরিশাল প্রেস ক্লাব ও রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে ঘটনার আদ্যপ্রান্ত তুলে ধরে বক্তব্য দেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
হেড অফিস: ৩৯ দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা।
মোবাইল : ০১৭৪২-২৮০৪৯৮, মেইল: dailybarishalsangbad@gmail.com
© 2026 বরিশাল সংবাদ | Barisal Sangbad