বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল মহানগরীর ২২ নং ওয়ার্ডে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ অক্টোবর) বিকেল ৫টা থেকে জিয়া সড়ক, চৌমাথা ও সিএন্ডবি কাজীপাড়া এলাকায় লিফলেট বিতরণ শেষে সিএন্ডবি রোড তেমাথা অন্বেষা পাঠাগারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি নেতা সাইফুল ইসলাম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হালিম মৃধা, জহিরুল ইসলাম লিটু, সদস্য সিরাজুল হক মৃধা, মনজুরুল ইসলাম জিসান, নুরুল ইসলাম পনিরসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় সভাপতিত্ব করেন ২২ নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক মনোয়ার হোসেন চুন্নু এবং সঞ্চালনা করেন রাইসুল ইসলাম অভি।
অনুষ্ঠানে বক্তারা ঘরে ঘরে গিয়ে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি প্রচারের ওপর গুরুত্ব আরোপ করেন।
এসময়প্রধান অতিথি আফরোজা খানম নাসরীন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
হেড অফিস: ৩৯ দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা।
বরিশাল অফিস: হাবিব ভবন, ১১৮ সদর রোড, বরিশাল।
মোবাইল : ০১৭৪২-২৮০৪৯৮,
মেইল: dailybarishalsangbad@gmail.com