নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল মহানগরীর কাউনিয়া থানাধীন কাউনিয়া ফাস্ট লেনের জসীম কুটির বাড়ির দ্বিতীয় তলার একটি ভাড়া বাসায় দস্যুতার চেষ্টার অভিযোগে অভিষেক সোম অভি (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৭ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ রাত ৭টার দিকে অভিযুক্ত ব্যক্তি কৌশলে ওই বাসায় প্রবেশ করেন। এ সময় ধারালো অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে মালামাল লুটের চেষ্টা করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।
ঘটনার খবর পেয়ে কাউনিয়া থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়। এ সময় তাঁর কাছ থেকে একটি ধারালো ছোরা, চাকু, সুইস গিয়ার, সার্জিক্যাল ব্লেড, মুখোশ, স্কচটেপ ও পাঞ্জাসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে বলে জানানো হয়।
আটক অভিষেক সোম অভি বরিশাল জেলার আগৈলঝাড়া থানাধীন পতিহার এলাকার লক্ষ্মণ সোমের ছেলে।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
হেড অফিস: ৩৯ দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা।
মোবাইল : ০১৭৪২-২৮০৪৯৮, মেইল: dailybarishalsangbad@gmail.com
© 2026 বরিশাল সংবাদ | Barisal Sangbad