বরিশাল মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
রবিবার (১৪ সেপ্টেম্বর ) সকাল ৯টার দিকে কালীজিরা ব্রিজের ঢালে এ অভিযান পরিচালনা করা হয়। বিএমপি গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মোঃ ছগির হোসেনের নেতৃত্বে এসআই মোঃ মেহেদী হাসান, এএসআই মোঃ মহসিন সবুজ, কনস্টেবল মোঃ রুহুল আমিন, মোঃ সাইফুল ইসলাম ও আকিদুর রহমান এই অভিযানে অংশ নেয়।
আটকৃত মোহাম্মদ মিন্টু সুতার (৪৫) পিরোজপুর জেলার স্বরূপকাঠি নেছারাবাদ থানার ইন্দির হাট বাজারের মৃত আঃ রহমান সুতার পুত্র।
জানাযায়, গোপন সংবাদের ভিত্তেতে রবিবার সকাল ৯টার দিকে কোতয়ালী মডেল থানাধীন বিসিসি ২৬নং ওয়ার্ডের কালীজিরা ব্রিজের পূর্ব পাশের ঢালে বরিশাল–ঝালকাঠি সড়কে এ অভিযান পরিচালনা করে ৪০০ পিচ ইয়াবা সহ মোহাম্মদ মিন্টু সুতারকে আটক করা হয়ছে।
আটককৃতর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
হেড অফিস: ৩৯ দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা।
মোবাইল : ০১৭৪২-২৮০৪৯৮, মেইল: dailybarishalsangbad@gmail.com
© 2026 বরিশাল সংবাদ | Barisal Sangbad