বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ২ কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) দুপুর ১২টার দিকে এয়ারপোর্ট থানাধীন কাশিপুর বাজারের শহীদ মিনার সংলগ্ন “মেহেন্দিগঞ্জ পাখি ঘর” নামের দোকান থেকে তাকে আটক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন পুলিশ পরিদর্শক মো. ছগির হোসেন। তার সঙ্গে এসআই মেহেদী হাসান, এএসআই কবির হোসেনসহ গোয়েন্দা শাখার একটি টিম অংশ নেয়।
আটককৃত যুবকের নাম শাহ মো. সাইফুল্লাহ (৩৮)। তিনি বরিশাল নগরীর ২৯নং ওয়ার্ডের দিঘীরপাড় গনপাড়া এলাকার বাসিন্দা। পুলিশের দাবি, ধানের বস্তার ভেতরে কসটেপে মোড়ানো অবস্থায় লুকানো ছিল গাঁজা।
বিএমপি সূত্র জানায়, অভিযুক্তের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।
হেড অফিস: ৩৯ দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা।
মোবাইল : ০১৭৪২-২৮০৪৯৮, মেইল: dailybarishalsangbad@gmail.com
© 2026 বরিশাল সংবাদ | Barisal Sangbad