বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)-এর গোয়েন্দা শাখা (ডিবি), অভিযানে এক কেজি গাঁজাসহ এক মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) দুপুর ১২টা ৫০ মিনিটে এয়ারপোর্ট থানাধীন রহমতপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রামপট্টি এলাকায় অবস্থিত ‘নূর ইসলাম দারুল উলুম নুরানী তালিমুল কুরআন মাদ্রাসা’র সামনে ঢাকা–বরিশাল মহাসড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার দুধল গ্রামের মৃত আব্দুর রশিদ ফকির ওরফে তাহের মিস্ত্রীর ছেলে মো. আব্দুস ছালাম ফকির (৩৮)।
জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে বিএমপি’র গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নিঃ) মো. জাহিদ হাসানের নেতৃত্ব এএসআই (নিঃ) মো. খবির উদ্দিন, কনস্টেবল কেএম রফিকুল ইসলাম, মো. মেহেদী হাসান খান, মো. জসিম উদ্দিন, মো. শফিকুল ইসলাম,মো. জুলফিকার হোসেন,ও মো. ইমাম হোসেন অভিযানটি পরিচালনা করে আব্দুস ছালামের কাছ থেকে এক কেজি গাঁজা সহ তাকে আটাক করা হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
হেড অফিস: ৩৯ দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা।
মোবাইল : ০১৭৪২-২৮০৪৯৮, মেইল: dailybarishalsangbad@gmail.com
© 2026 বরিশাল সংবাদ | Barisal Sangbad