বানারীপাড়া প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার উদয়কাঠী ইউনিয়নে শনিবার (২১ মার্চ) ডোবা থেকে তৈয়ব বাহাদুর নামে এক মুদি ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার হওয়ার পর এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, ঈদের দিন তার ব্যবসায়িক কাজ শেষে দোকান বন্ধ করে বাড়ি ফেরার কথা থাকলেও তৈয়ব বাহাদুর আর বাড়ি ফেরেননি। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করলে বাজার থেকে বাড়ি যাওয়ার পথে রাস্তার পাশে একটি ডোবায় তার মরদেহ দেখতে পান। মরদেহের হাত পেছনে বাঁধা এবং গলায় রশি প্যাঁচানো অবস্থায় ছিল।
বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ মৃতের মৃত্যু রহস্য উদঘাটনে তদন্ত করছে।
প্রাথমিকভাবে এলাকাবাসীর ধারণা, মুদি দোকান ও বিকাশ ব্যবসায় সংক্রান্ত বড় অংকের টাকা নিয়ে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালিয়ে টাকা ছিনিয়ে নিয়ে হত্যা করে লাশ ফেলে পালিয়ে যেতে পারে।
হেড অফিস: ৩৯ দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা।
মোবাইল : ০১৭৪২-২৮০৪৯৮, মেইল: dailybarishalsangbad@gmail.com
© 2026 বরিশাল সংবাদ | Barisal Sangbad