বরিশাল প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশের মতো বরিশালেও জমে উঠেছে নির্বাচনি প্রচার-প্রচারণা। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা নিজ নিজ প্রতীক নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় বরিশাল নগরীর ১নং ওয়ার্ডের কাউনিয়া এলাকায় বিএনপির প্রার্থী এডভোকেট মজিবুর রহমান সরোয়ারের পক্ষে গণসংযোগ ও প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।
ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে আয়োজিত এ প্রচারণায় নেতৃত্ব দেন বরিশাল জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক উলফত রানা রুবেল এবং ১নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি আব্দুল আজিজ হাওলাদার। এ সময় ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রচারণাকালে নেতাকর্মীরা কাউনিয়া এলাকার বিভিন্ন সড়ক ও অলিগলি প্রদক্ষিণ করে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। তারা বলেন, বিএনপির মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আব্দুল আজিজ হাওলাদার বরিশাল সংবাদকে জানান, “জনগণের অধিকার ও ভোটের মর্যাদা প্রতিষ্ঠায় ধানের শীষের বিকল্প নেই। আমরা আশা করছি, সাধারণ ভোটাররা সরোয়ার ভাইকেই নির্বাচিত করবেন।”
উলফত রানা রুবেল বলেন, “ সরোয়ার ভাইয়ের ধানের শীষের পক্ষে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। তরুণ সমাজসহ সর্বস্তরের মানুষ ধানের শীষের পক্ষে ইতিবাচক মনোভাব প্রকাশ করছেন। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হলে জনগণের রায় ধানের শীষের পক্ষেই যাবে ইনশাআল্লাহ।”
হেড অফিস: ৩৯ দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা।
মোবাইল : ০১৭৪২-২৮০৪৯৮, মেইল: dailybarishalsangbad@gmail.com
© 2026 বরিশাল সংবাদ | Barisal Sangbad