বরিশাল প্রতিনিধি : জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার কেন্দ্রীয় কমিটি থেকে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক (চলতি দায়িত্ব দপ্তর) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুস সালাম ও সাধারণ সম্পাদক মো. ফয়েজউল্লাহ ইকবালের নির্দেশক্রমে বরিশাল মহানগরের এই আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
অনুমোদিত কমিটিতে খায়রুল আলম সেলিমকে আহ্বায়ক এবং মো. মেহেদী হাসান ফারুককে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং বরিশাল মহানগর বিএনপির ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক সহ-সভাপতি মো. আনিছুর রহমান আনিস।
এদিকে আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়ায় কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন যুগ্ম আহ্বায়ক মো. আনিছুর রহমান আনিস। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক দর্শন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বপ্নের আগামীর বাংলাদেশ গড়তে জিয়া মঞ্চ বরিশাল মহানগরের প্রতিটি সদস্য অগ্রণী ভূমিকা পালন করবে।
হেড অফিস: ৩৯ দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা।
মোবাইল : ০১৭৪২-২৮০৪৯৮, মেইল: dailybarishalsangbad@gmail.com
© 2026 বরিশাল সংবাদ | Barisal Sangbad