স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নানা বাড়িতে যাওয়া আর হলো না শিশু আবু সাঈদ মোল্লার। বরিশালে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৬ বছর বয়সী এই শিশু।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১১টার দিকে কর্ণকাঠি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সাঈদ স্থানীয় বাহেরচর এলাকার সিদ্দিক মোল্লার ছেলে।
স্বজনরা জানান, ঈদ উপলক্ষে মায়ের সঙ্গে নানা বাড়িতে যাচ্ছিল সাঈদ। পথে কর্ণকাঠি এলাকার ‘লিচুর দোকান’ স্টেশনে রাস্তা পার হওয়ার সময় একটি পিকআপ ভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ এর বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাঈল হোসেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঈদের আনন্দের পরিবর্তে পরিবারটির জীবনে নেমে এসেছে গভীর বেদনা।
হেড অফিস: ৩৯ দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা।
মোবাইল : ০১৭৪২-২৮০৪৯৮, মেইল: dailybarishalsangbad@gmail.com
© 2026 বরিশাল সংবাদ | Barisal Sangbad