১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:১৬
শিরোনাম :
বাংলাদেশ থেকে ভিসা ছাড়াই ভ্রমন করা যাবে ৩৭ টি দেশে বাংলাদেশ মন্ত্রিসভা তালিকা ২০২৬ প্রকাশ: প্রধানমন্ত্রী তারেক রহমানসহ পূর্ণাঙ্গ মন্ত্রী তালিকা বরিশালে অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই বরিশালে যুবদলের দুই নেতাকে দল থেকে বহিষ্কার শ্রমিক নেতা ছাঁটাইয়ের প্রতিবাদে উত্তাল বরিশাল রূপাতলী, মহাসড়ক অবরোধ বরিশাল বিভাগে ১৮ আসনে বিএনপি বিজয়: মন্ত্রীত্ব নিয়ে চলছে জল্পনা বরিশাল-৫ আসনে ভোটারদের ধন্যবাদ জানালেন বাসদ প্রার্থী মনীষা চক্রবর্তী ভোলায় সন্তানদের অস্ত্রের মুখে জিম্মি করে গৃহবধূকে ধর্ষন ঝালকাঠিতে ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগে বাবা আটক ভোলায় ছেলের সঙ্গে দ্বন্দ্বের জেরে বাবাকে কুপিয়ে হত্যা বরিশালে ছাত্রীকে চুমু দেওয়ার শিক্ষককে মারধর, ভিডিও ভাইরাল বরিশালে পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসে ফুলের দোকানগুলোতে উৎসবমুখর ভিড় বরগুনায় গণপিটুনিতে এক যুবকের মৃত্যু নির্বাচনোত্তর সহিংসতায় বানারীপাড়ায় আহত ৬ নির্বাচনি ঐক্য ভাঙার মাশুল: বরিশালে জামায়াত–ইসলামী আন্দোলনের বড় ধস
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

ভোলার প্রেমিককে বেঁধে রেখে প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬
  • ৯৩ Time View

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় প্রেমিককে বেঁধে রেখে তার প্রেমিকাকে রাতভর সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা দায়ের হলেও এখন পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে উপজেলার ৩ নম্বর উত্তর সাকুচিয়া ইউনিয়নের উত্তর তালতলা নতুন বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রেমিক ও ধর্ষণের শিকার তরুণীকে উদ্ধার করে মনপুরা থানায় নিয়ে যায়।
পরে শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে ভুক্তভোগী তরুণী ছয়জনের বিরুদ্ধে ধর্ষণ ও চাঁদা দাবির অভিযোগে মনপুরা থানায় মামলা করেন।
মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদ উদ্দিন জানান, ধর্ষণের আলামত পরীক্ষার জন্য ভুক্তভোগী তরুণীকে ভোলা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
মামলার ছয় আসামির মধ্যে মাকছুদ ও আল-আমিনের নাম জানা গেলেও তদন্তের স্বার্থে অপর চার আসামির নাম প্রকাশে অপারগতা প্রকাশ করেছে পুলিশ। তবে জানা গেছে, প্রধান দুই আসামির বাড়ি উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে।
স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাসেলের ছেলে সজিবের সঙ্গে সিলেটের সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার এক তরুণীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিয়ের উদ্দেশ্যে প্রেমিকাকে নিয়ে মনপুরায় দাদা বাড়িতে আসেন সজিব। এ সময় বিয়ের প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের চেষ্টা চলছিল।
অভিযোগ অনুযায়ী, স্থানীয় দুই ব্যক্তি মাকছুদ ও আল-আমিন বিষয়টি জানতে পেরে প্রথমে দুই লাখ টাকা এবং পরে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়।
ভুক্তভোগীদের অভিযোগ, বৃহস্পতিবার রাত আনুমানিক ১২টার দিকে লঞ্চে উঠিয়ে দেওয়ার কথা বলে প্রেমিক যুগলকে বাড়ি থেকে বের করে নেওয়া হয়। পরে নতুন বেড়িবাঁধ এলাকায় নিয়ে গিয়ে প্রেমিক সজিবকে বেঁধে রেখে ওই তরুণীর ওপর সংঘবদ্ধ নির্যাতন চালানো হয়। এক পর্যায়ে সজিব পালিয়ে গিয়ে স্বজনদের খবর দিলে স্থানীয়রা ভুক্তভোগীকে উদ্ধারের চেষ্টা করেন। পরে ভোররাতে তরুণীকে সজিবের বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
শুক্রবার সকালে বিষয়টি জানাজানি হলে পুলিশ প্রেমিক যুগলকে থানায় নিয়ে যায়।
প্রেমিক সজিব জানান, মোবাইল ফোনের মাধ্যমে তাদের সাত বছরের সম্পর্ক ছিল এবং বিয়ের উদ্দেশ্যেই তারা মনপুরায় আসেন। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
এ বিষয়ে ওসি মো. ফরিদ উদ্দিন বলেন,“সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ছয়জনসহ আরও দুই থেকে তিনজন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। বর্তমানে প্রেমিক যুগল থানা হেফাজতে রয়েছে।”

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo