১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:২৯
শিরোনাম :
বরিশালে তারেক রহমানের জনসভা ঘিরে বিএনপির ব্যাপক প্রস্তুতি বরিশালে একই দিনে দুই স্থানে অগ্নিকাণ্ড, আতঙ্কিত নগরবাসী বরিশাল-৪ আসনে হাজারো নেতাকর্মী বিএনপিতে যোগদান তথ্য প্রযুক্তি খাতে ন্যাশনাল টেক অ্যাওয়ার্ড পেলেন বরিশালের ইঞ্জিনিয়ার জিহাদ রানা বরিশাল-৫ আসনে হেভিওয়েটদের লড়াই, কে হাসবে শেষ হাসি! বরগুনায় বিএনপি নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় পৌর জামায়াতের আমির গ্রেফতার পটুয়াখালী-৩ আসনে দশমিনা ও গলাচিপা উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত বরিশালের মুলাদীতে হাতবোমা বিস্ফোরণ: জনতার হাতে আটক ২ বরিশালে মাদকসহ ছাত্রদল নেতা আটক বরিশাল বিএম কলেজে শিক্ষার্থীদের সাইবার বুলিংয়ের অভিযোগ দীর্ঘ ২০ বছর পর বরিশাল সফরে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভোলার প্রেমিককে বেঁধে রেখে প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ কুয়াকাটা সমুদ্রসৈকতে ভেসে এলো মৃত ডলফিন পাথরঘাটায় ছাত্রদল নেতা ইমতিয়াজ হোসেন ইমামকে কুপিয়ে জখম বরিশালের ৪ আসনে এখনো মাঠে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা
ব
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বরিশাল-৩: বিএনপি প্রার্থীর সহযোগীকে মারধরের অভিযোগ

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
  • ৬৭ Time View
Screenshot_2026-01-10-05-22-17-125_com.android.chrome-edit

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিনের সহযোগী আইনজীবী অ্যাডভোকেট রায়হান মারধরের শিকার হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (৭ জানুয়ারি) রাতে বরিশাল নগরের সিঅ্যান্ডবি রোডে জয়নুল আবেদিনের বাসভবনে এই ঘটনা ঘটে। রায়হান বিএনপি নেতা জয়নুল আবেদিনের ঘনিষ্ঠ সহচর। অভিযোগ রয়েছে, যুবদল ও ছাত্রদলের কিছু নেতা-কর্মী এই ঘটনায় জড়িত ছিলেন।
দলীয় সূত্রে জানা গেছে, জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে যুবদলের এক শীর্ষ নেতাকে নিয়ে রায়হানের মন্তব্যের কারণে এই সহিংসতা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাতের সময় বাসায় গিয়ে রায়হানের ওপর চড়াও হয়ে তাঁকে চড় ও ঘুষি মারেন। পরে বাবুগঞ্জের বিএনপি নেতা-কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
অ্যাডভোকেট রায়হান সংবাদমাধ্যমকে বলেন, “টুকটাক ভুল-বোঝাবুঝির কারণে ঘটনা ঘটেছিল। এটা নিজেদের মধ্যে সমাধান করা হয়েছে।”
ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত কিছু যুবদল ও ছাত্রদল নেতা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, একজন সিনিয়র যুবদল নেতার অনুসারীরা রায়হানের মন্তব্যে ক্ষুব্ধ হয়ে ওই হামলা চালিয়েছিল।
বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম বলেন, “নির্বাচনকাল, তাই এ বিষয়ে আমি মন্তব্য করতে চাই না।”
বরিশাল জেলা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক এ এইচ এম তছলিম উদ্দিন জানিয়েছেন, “ঘটনার সময় ছাত্রদল ও যুবদলের কিছু নেতা জয়নুল আবেদিনের বাসায় ছিলেন। ধাক্কাধাক্কি এবং কথা-কাটাকাটির কারণে ঘটনা ঘটেছিল, যা পরে মীমাংসা করা হয়েছে।”

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
মিরাজ টেলিকম বরিশাল
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰
BSL Gents Purlar

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo