


বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের অভিযানে নগরীর ভাটারখাল বস্তি এলাকা থেকে মোঃ শাহীন হাওলাদার (৪২) নামের এক ব্যক্তিকে ১ কেজি ৪৫০ গ্রাম গাঁজা সহ গ্রেপ্তার করা হয়েছে।
জানা যায়, শনিবার (২ নভেম্বর) সকাল ৮টায় কোতোয়ালী মডেল থানাধীন ভাটারখাল বস্তি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় প্রথমে আসামির পরিহিত লুঙ্গির সামনের বাম পাশের কোচর থেকে কাগজে মোড়ানো ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে আসামির স্বীকারোক্তি অনুযায়ী, রান্নাঘরের সংলগ্ন জ্বালানি কাঠের মধ্যে টেপ দ্বারা মোড়ানো পলিথিন ব্যাগে আরও ১.৪০০ কেজি গাঁজা পাওয়া যায়।
আটককৃত ব্যক্তি হলেন, বরিশাল কোতয়ালি মডেল থানা এলাকার ভাটারখাল বস্তির নুর মোহাম্মদের পুত্র মোঃ শাহীন হাওলাদার।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।