
বরিশাল ডেস্ক | ৩ জানুয়ারি ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের ছয়টি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। দুই দিনের এই দীর্ঘ প্রক্রিয়ায় জেলার নির্বাচনী চিত্র এখন অনেকটা স্পষ্ট। নির্বাচনী ময়দানে সবচেয়ে বড় চমক দেখিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। জেলার ছয়টি আসনের সবকটিতেই দলটির মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
বরিশালের ৬টি আসনেই ইসলামী আন্দোলনের প্রার্থীরা শক্ত অবস্থানে রয়েছেন। বৈধ প্রার্থীরা হলেন:
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মূলত অঙ্গীকারনামায় দলীয় প্রধানের স্বাক্ষর না থাকা, ভোটার তালিকায় অসঙ্গতি এবং সঠিক দলীয় মনোনয়ন পত্র দাখিল না করার কারণে এই বাতিল ও স্থগিতের ঘটনা ঘটেছে।
যাদের মনোনয়ন স্থগিত করা হয়েছে, তাদের বিষয়ে প্রয়োজনীয় নথিপত্র যাচাই শেষে দ্রুত সিদ্ধান্ত জানানো হবে। অন্যদিকে, বাতিল হওয়া প্রার্থীরা নির্বাচন কমিশনে নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার সুযোগ পাবেন।
বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী চূড়ান্ত পরিসংখ্যান: