২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:১৫
শিরোনাম :
প্রথম দিনেই প্রচারণায় সরগরম বরিশাল সদর-৫ বরিশালে সেনাবাহিনীর অভিযানে যাত্রীবাহী বাস থেকে ৬৪ মন অবৈধ জাটকা জব্দ বরিশালে ইসলামী আন্দোলনের প্রার্থীর আনুষ্ঠানিক প্রচার শুরু বরিশালে সেনাবাহিনীর অভিযানে নগদ টাকা, মাদক ও অস্ত্রসহ পাঁচজন আটক পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি প্রচারে হামলার অভিযোগ ফেসবুক পোস্ট দিয়ে জামায়াত নেতার পদত্যাগের ঘোষণা ভাইরাল বক্তব্যে ক্ষতি নয়, বরং ভোট বেড়েছে: ড. ফয়জুল হক বরিশালে দুইটি দেশীয় ধারালো অস্ত্রসহ যুবক আটক বরিশাল-৫ আসনে ধানের শীষের প্রতিদ্বন্দ্বী এখন হাতপাখা বরিশালের ছয় আসনে ৩৬ প্রার্থীর প্রতীক বরাদ্দ, শুরু হলো আনুষ্ঠানিক প্রচার বরিশালে উদ্ধার হওয়া গলাকাটা যুবকের পরিচয় মিলেছে ঝালকাঠি-১ আসনে তিন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, মাঠে ৭ জন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকার, তবে সংসদ নির্বাচন হবে সম্পূর্ণ নিরপেক্ষ: তৌহিদ হোসেন, আওয়ামী লীগের নিরপরাধ কর্মীদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের: ফয়জুল করীম পটুয়াখালী-৩ আসনে ঘোড়া প্রতীক পেলেন হাসান মামুন, ট্রাক প্রতীকে লড়বেন নুর
ব
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বরিশালে ১০ কিলোমিটার হেঁটে মাঠে যাওয়া রিয়ানের পাশে জেলা প্রশাসক

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ২৯৫ Time View
Screenshot_2025-10-08-05-20-10-880_com.android.chrome-edit

মেধাবী খুদে ক্রিকেটার রিয়ানের পাশে দাঁড়িয়েছেন বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। তিনি ক্রিকেট অনুশিলনে মাঠে আসা-যাওয়ার সুবিধার্থে রিয়ানকে একটি নতুন বাইসাইকেল কিনে দিয়েছেন। পাশাপাশি তাকে প্রয়োজনীয় ক্রীড়াসমগ্রী প্রদানের জন্য জেলা ক্রীড়া অফিসারকে নির্দেশ দিয়েছেন তিনি।

সোমবার (৬ অক্টোবর) সকালে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে রিয়ানের হাতে বাইসাইকেল তুলে দেন জেলা প্রশাসক।

এ সময় জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ, রিয়ানের ক্রিকেট কোচ এজাজ মাহমুদ সুজন, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ উপস্থিত ছিলেন।

জানা গেছে, বরিশাল শেরেবাংলা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী রিয়ান। প্রতিদিন ১০ কিলোমিটার হেঁটে কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামে গিয়ে ক্রিকেটার হওয়ার স্বপ্ন বুনে সে। ছেঁড়া কেডস, ভাঙা ব্যাট আর আধাপেট নিয়ে সেই স্বপ্ন বুনছেন খুদে ক্রিকেটার রিয়ান খান। তার মা মিনজু বেগম সেলাইয়ের কাজ করে কোনোরকম দিন পার করেন।

অপরদিকে বছরখানেক আগে রিয়ানের বাবা মো. খোকন ঢাকায় সিএনজি চালাতেন। একসময় তার গাড়িটিও ছিনতাই হয়ে যায়। সেই থেকেই বাবা আর পরিবারের তেমন কোনো খোঁজখবর রাখছে না বলে অভিযোগ রিয়ানের।

দ্বিতীয় শ্রেণির ছাত্রী রিয়ানের ছোট বোনের পড়াশোনার খরচ, রিয়ানের ক্রিকেট প্রাকর্টিস সরঞ্জাম, পরিবারের ভরণপোষণ বহন করার মতো কেউ নাই বলে জানান রিয়ানের ক্রিকেট কোচিংয়ের সহপাঠী আদিব সাইফুল্লাহ।

জানা গেছে, ক্রিকেটের মতো ব্যয়বহুল খেলায় অংশগ্রহণ অনেকটা স্বপ্নই মনে হলেও হাল ছাড়তে নারাজ রিয়ান। লেখাপড়ার পাশাপাশি একটি ফাস্টফুডের দোকানে দেড় মাস কাজ করে অর্জিত টাকায় কিছু ক্রিকেটসামগ্রী সংগ্রহ করেছে রিয়ান। বর্তমানে বরিশাল জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে অনূর্ধ্ব-১৬ গ্রুপে বেসিক কোচিং নিচ্ছে এবং নিয়মিত ভালো খেলছে।উপহার পেয়ে রিয়ান বলেন, জেলা প্রশাসক বরিশাল স্যারের সহযোগিতায় আজ আমার স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে। আগামীতে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রতিভাবানদের পাশে দাঁড়াবে প্রশাসন।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
মিরাজ টেলিকম বরিশাল
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰
BSL Gents Purlar

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo