ঢাকা 4:18 am, Wednesday, 7 October 2026
শিরোনাম:
বরিশালে আদালত ভবনের ১০ তলা থেকে ঝাঁপ দিয়ে কলেজ কর্মচারীর মৃত্যু বরিশালে ডিবির সাঁড়াশি অভিযানে ৭ জন আটক বরিশালে দুর্গাপূজার নিরাপত্তায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা বরিশাল কোতোয়ালি মডেল থানার নতুন ওসি মনিরুল ইসলাম বরিশালে পিকআপের গোপন চেম্বার থেকে ৯০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ বরিশালে ১৮টি হারানো মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর বরিশাল ভাটিখানায় তালাবদ্ধ কক্ষ থেকে শিক্ষিকার মরদেহ উদ্ধার বরিশাল সিটি নির্বাচন: বিএনপিতে ১১ মনোনয়নপ্রত্যাশী, মাঠে জামায়াত-এনসিপি বরিশালে বাজার মনিটরিং জোরদারের নির্দেশ, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বরিশালে এলপিজি গ্যাসের তীব্র সংকট, বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার
সর্বশেষ
বরিশালে বাসে অভিযান, ১০ অ্যাম্পুল ইনজেকশনসহ যুবক গ্রেপ্তার বরিশালে কিশোর গ্যাং ও মাদকবিরোধী পুলিশের সাঁড়াশি অভিযান নিষেধাজ্ঞার আগে জেলেদের জালে রুপালি ইলিশ, জমজমাট ঘাট-বাজার বরিশালে আদালত ভবনের ১০ তলা থেকে ঝাঁপ দিয়ে কলেজ কর্মচারীর মৃত্যু বরিশালে ডিবির সাঁড়াশি অভিযানে ৭ জন আটক বরিশালে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা বরিশালে শেবাচিমে ডেঙ্গুতে একদিনে দুই নারীর মৃত্যু বরিশালে অ্যাম্বুল্যান্স-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪ বরিশালে দুর্গাপূজার নিরাপত্তায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ময়মনসিংহের বাবা-ছেলের প্রতারণার সংবাদ প্রকাশ, সাবেক সেনাসদস্যের হুমকির মুখে সাংবাদিক

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরিশালে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজিকালে দুই কথিত সাংবাদিক আটক

সংবাদকর্মী
  • প্রকাশের সময়: 03:52:43 am, Wednesday, 22 October 2025
  • / 575 Time View
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বরিশাল নিউজ

সাংবাদিক পরিচয়ে শিক্ষককে জিম্মি করে চাঁদাবাজির সময় হাতেনাতে আটক হয়েছে দুই কথিত সাংবাদিক। মঙ্গলবার দুপুরে নগরীর বেলস পার্ক এলাকা থেকে তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয় অপসাংবাদিকতা প্রতিরোধে গঠিত অ্যাকশন কমিটি।

আটককৃতদের একজনের নাম মারুফ এবং অপরজন রাসেল। তাদের মধ্যে মারুফ নিজেকে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান হিসেবে পরিচয় দেন। অপরজন স্থানীয় পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদা দাবি করেন।

ভুক্তভোগী বরিশাল নগরীর উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মার্টিন সৌরভ চৌধুরী বলেন, মারুফ নামের ওই যুবকসহ কয়েকজন নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে আমার বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ তোলেন। আমি তাদেরকে এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষকের সাথে কথা বলতে বলি। তারা সেটা না করে আমার বিরুদ্ধে নিউজ করাসহ প্রশাসনিকভাবে হেনস্তা করবে বলে ভয় দেখিয়ে টাকা দাবি করে।

তিনি বলেন, বুধবার দুপুরে বিষয়টি সমঝোতার জন্য বেলস পার্ক এলাকায় একটি রেস্টুরেন্টে তাকে ডাকা হয়। পাশাপাশি বিষয়টি বরিশালে কর্মরত মূল ধারার গণমাধ্যম কর্মীদের জানালে তারা এসে মারুফ নামের ওই যুবককে জিজ্ঞাসাবাদ করলে তার কথাবার্তায় অসংলগ্নতা খুঁজে পান। এরপর মারুফ ও তার সহযোগী রাসেলকে পুলিশের হাতে তুলে দেন।

ঘটনাস্থলে থাকা বরিশাল প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক ও অপসাংবাদিকতা প্রতিরোধে গঠিত অ্যাকশন কমিটির সদস্য খান রুবেল বলেন, বরিশালে দিন দিন অপসাংবাদিকতা বাড়ছে। কিছু লোক নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে বুম হাতে নিয়ে মানুষদের হয়রানি এবং চাঁদাবাজি করে।

তিনি বলেন, অপসাংবাদিকতা রোধে সম্প্রতি বরিশাল প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, সাংবাদিক ইউনিয়নসহ মূল ধারার গণমাধ্যমকর্মীদের ১৫ সংগঠনের সমন্বয়ে অ্যাকশন কমিটি গঠন করা হয়। ইতোপূর্বে এই কমিটি যৌভাবে অপসাংবাদিকতার বিরুদ্ধে বিবৃতিও দিয়েছে।

এর প্রেক্ষিতে উদয়ন স্কুলের একজন শিক্ষকের কাছ থেকে অভিযোগ পেয়ে বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, বরিশাল ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাওসার হোসেনসহ গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে গিয়ে ওই দুই যুবককে চাঁদাবাজিকালে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের কোতয়ালী মডেল থানা পুলিশের কাছে তুলে দেয়া হয়।

বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ বলেন, সাংবাদিকতা করুন সমস্যা নেই। কিন্তু সাংবাদিকতার পরিচয় দিয়ে কোনো প্রকার চাঁদাবাজি, হয়রানি চলবে না। এর বিরুদ্ধে আমরা সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়ে অ্যাকশনে নেমেছি। দুই চাঁদাবাজকে পুলিশের হাতে তুলে দেয়ার মধ্যদিয়ে আমাদের অ্যাকশন শুরু হলো। ভবিষ্যতেও যারা মহান পেশা সাংবাদিকতাকে ঢাল হিসেবে ব্যবহার করতে চাইবে, চাঁদাবাজি করতে যাবে তাদের বিরুদ্ধেও আমরা অ্যাকশনে যাবো।

বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, দু’জন ভুয়া সাংবাদিককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন সাংবাদিকরা। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, মারুফ এবং রাসেল নামের ওই দুই কথিত সাংবাদিকের নেতৃত্বে ১০-১২ জনের একটি সিন্ডিকেট রয়েছে। তারা বিভিন্ন ফেসবুক এবং পত্রিকার বুম নিয়ে গোটা বরিশাল দাপিয়ে বেড়ায়। প্রাইভেটকারে ঘোরেন। সংবাদের অযোগ্য এমন ঘটনা নিয়ে বিভিন্ন মানুষকে হয়রানি এবং তাঁদের কাছ থেকে চাঁবাজি করে আসছিল বলে অভিযোগ ভুক্তভোগীদের।

ট্যাগ :

এই সংবাদটি আপনার সোসালমিডিয়া শেয়ার করুন

বরিশাল নিউজ

বরিশালে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজিকালে দুই কথিত সাংবাদিক আটক

প্রকাশের সময়: 03:52:43 am, Wednesday, 22 October 2025