১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:০২
শিরোনাম :
বাংলাদেশ থেকে ভিসা ছাড়াই ভ্রমন করা যাবে ৩৭ টি দেশে বাংলাদেশ মন্ত্রিসভা তালিকা ২০২৬ প্রকাশ: প্রধানমন্ত্রী তারেক রহমানসহ পূর্ণাঙ্গ মন্ত্রী তালিকা বরিশালে অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই বরিশালে যুবদলের দুই নেতাকে দল থেকে বহিষ্কার শ্রমিক নেতা ছাঁটাইয়ের প্রতিবাদে উত্তাল বরিশাল রূপাতলী, মহাসড়ক অবরোধ বরিশাল বিভাগে ১৮ আসনে বিএনপি বিজয়: মন্ত্রীত্ব নিয়ে চলছে জল্পনা বরিশাল-৫ আসনে ভোটারদের ধন্যবাদ জানালেন বাসদ প্রার্থী মনীষা চক্রবর্তী ভোলায় সন্তানদের অস্ত্রের মুখে জিম্মি করে গৃহবধূকে ধর্ষন ঝালকাঠিতে ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগে বাবা আটক ভোলায় ছেলের সঙ্গে দ্বন্দ্বের জেরে বাবাকে কুপিয়ে হত্যা বরিশালে ছাত্রীকে চুমু দেওয়ার শিক্ষককে মারধর, ভিডিও ভাইরাল বরিশালে পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসে ফুলের দোকানগুলোতে উৎসবমুখর ভিড় বরগুনায় গণপিটুনিতে এক যুবকের মৃত্যু নির্বাচনোত্তর সহিংসতায় বানারীপাড়ায় আহত ৬ নির্বাচনি ঐক্য ভাঙার মাশুল: বরিশালে জামায়াত–ইসলামী আন্দোলনের বড় ধস
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বরিশালে লালার দীঘি ভরাটের অভিযোগ: হাউজিং কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলার ঘোষণা

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ১৩৪ Time View

বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘির দক্ষিণ অংশ ভরাটের অভিযোগ উঠেছে হাউজিং কর্তৃপক্ষের বিরুদ্ধে। পরিবেশ অধিদপ্তর বলছে, জলাশয় ভরাটে কোনো পরিবেশগত ছাড়পত্র নেওয়া হয়নি এবং এ বিষয়ে মামলা করা হবে। এ ঘটনায় বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) সরকারের বিভিন্ন দপ্তরে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে।

সরেজমিনে দেখা গেছে, প্রায় ৫ একর ৮০ শতাংশ আয়তনের লালার দীঘির দক্ষিণ পাড়ের প্রায় ৫০ শতাংশ জায়গায় পাইপের মাধ্যমে বালু ভরাট করা হয়েছে এবং পাইলিং দেওয়া হয়েছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন অবহেলায় থাকা জলাশয়টি ধীরে ধীরে দখল হয়ে যাচ্ছে।
হাউজিং কর্তৃপক্ষের বরিশাল রুপাতলী হাউজিং স্টেট উপবিভাগের প্রশাসনিক কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, দীঘির দক্ষিণ পাশের জমি ১৯৭৭–৭৮ সালে সরকারের মাধ্যমে অধিগ্রহণ করা হয়েছিল এবং তারা এখন দখল বুঝে নিচ্ছেন। তিনি বলেন, “সেখানে প্লট হবে এবং এটি দীঘি নয়, দীঘির পাড়।”
তবে পরিবেশ অধিদপ্তরের বরিশাল জেলা সহকারী পরিচালক কাজী সাইফুদ্দিন বলেন, “জলাশয়ের শ্রেণি পরিবর্তন বা ভরাট করতে হলে পরিবেশ অধিদপ্তরের অনুমতি প্রয়োজন। এখানে কোনো ছাড়পত্র নেওয়া হয়নি। এ বিষয়ে মামলা হবে।”
স্থানীয় বাসিন্দারা জানান, লালার দীঘি একসময় মাছচাষের জন্য পরিচিত ছিল, এখন কচুরিপানায় ভরাট হয়ে আছে। জলাশয় ভরাটের কাজ তদারক করছেন বিএনপি নেতা মিজান ও চুন্নু। ঠিকাদার ও বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মিজান বলেন, “হাউজিংয়ের নির্দেশে কাজ করছি।”
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) বরিশালের সমন্বয়ক লিংকন বায়েন বলেন, “জলাশয়ের পাড় ভরাট করে তার ক্যাটাগরি পরিবর্তন করার অধিকার হাউজিং কর্তৃপক্ষের নেই। আমরা বিষয়টি পরিবেশ অধিদপ্তরকে জানিয়েছি এবং লিগ্যাল ব্যবস্থা নিচ্ছি।”
বেলার আইনজীবী এস হাসানুল বান্নার স্বাক্ষরিত নোটিশে সরকারের তিন সচিবসহ নয়জন কর্মকর্তার কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। নোটিশপ্রাপ্তদের মধ্যে রয়েছেন– গৃহায়ণ ও গণপূর্ত সচিব, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব, ভূমি মন্ত্রণালয়ের সচিব, সিটি করপোরেশন প্রশাসক, জেলা প্রশাসক ও পুলিশ কমিশনার।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo