১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ভোর ৫:০৭
শিরোনাম :
বরিশাল সংবাদ- নাম ব্যবহার করে ভুয়া পরিচয়পত্র : গুরুত্বপূর্ণ ব্যাখ্যা, সতর্কীকরণ ও আইনগত পদক্ষেপ বরিশাল কাউনিয়া থানার সাবেক পুলিশ পরিদর্শকের দণ্ড বহাল বরিশালে অজ্ঞাতনামা ৩০০ গ্রামবাসীর বিরুদ্ধে মামলা বরিশালে দুই সন্তানকে ফেলে লাপাত্তা মা বরিশালে ব্ল্যাকমেইলার ও ভুয়া সাংবাদিক আটক বরিশাল  শের-ই-বাংলা মেডিকেলে (শেবাচিম) ডেঙ্গুতে একজনের মৃত্যু বরিশালে চুরি করা মালামাল আনতে গিয়ে জনতার হাতে আটক দুই চোর বরিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আট হাজার পিস আইসক্রিম ধ্বংস বরিশালে পুলিশ সদস্যের হামলার শিকার হয়ে হাসপাতালে সাংবাদিক! বরিশালে এবি পার্টির সংবাদ সম্মেলনে বরিশালে মহাসড়কে মাঝে থাকা পার্ক উচ্ছেদের দাবিতে মানবন বরিশালে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, অভিযুক্ত শিক্ষক আটক বরিশালে হানি ট্র্যাপ চক্রের নারী সদস্য আটক বরিশালে ছাত্রদলের তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ ভোলা সেতু বাস্তবায়ন আগামী সরকারের দায়িত্ব: মুহাম্মদ ফওজুল কবির খান
ভোলা সেতু বাস্তবায়ন আগামী সরকারের দায়িত্ব: মুহাম্মদ ফওজুল কবির খান - বরিশাল
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বরিশালে যাত্রী ছাউনি উচ্ছেদে করে ডাস্টবিন নির্মাণের উদ্যোগে জনমনে অসন্তোষ

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১৩৬ Time View
বরিশালে যাত্রী ছাউনি উচ্ছেদে করে ডাস্টবিন নির্মাণের উদ্যোগে জনমনে অসন্তোষ - বরিশাল

ডাস্টবিন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন**

বরিশাল সিটি কর্পোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের গড়িয়ারপাড় বাজার এলাকায় যাত্রী ছাউনি উচ্ছেদ করে সেখানে ডাস্টবিন নির্মাণের উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ নভেম্বর) বিকেলে স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ বাসিন্দাদের অংশগ্রহণে বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে যাত্রী ছাউনিটি পথচারী, শ্রমজীবী ও বয়স্ক মানুষদের বিশ্রাম ও অপেক্ষার নির্ভরযোগ্য স্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। কিন্তু সিটি কর্পোরেশন কোনো পূর্ব ঘোষণা বা বিকল্প ব্যবস্থা ছাড়াই হঠাৎ তা উচ্ছেদ করে ডাস্টবিন নির্মাণের কাজ শুরু করেছে। এতে জনস্বার্থ ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের ঝুঁকি সৃষ্টি হবে বলে জানান তারা।

৩০ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক সজীব বেগ মিসাদ বলেন, “যাত্রী ছাউনিটি শুধু একটি স্থাপনা নয়—এটি সাধারণ মানুষের সুবিধার জায়গা। ডাস্টবিন নির্মাণের সিদ্ধান্ত জনস্বার্থ বিরোধী। দ্রুত এই ভুল সিদ্ধান্ত সংশোধন করতে হবে।”

এসময় ৩০ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মোস্তাফিজুর রহমান রিয়াজ বলেন,
“জনবহুল বাজার এলাকায় ডাস্টবিন স্থাপন করলে দুর্গন্ধ, ময়লা ও দূষণে ব্যবসা-বাণিজ্য ব্যাহত হবে। এতে স্থানীয় ব্যবসায়ীসহ সাধারণ মানুষের দৈনন্দিন জীবন দুর্বিষহ হয়ে উঠবে।”

বক্তারা ডাস্টবিন নির্মাণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে যাত্রী ছাউনি পুনঃস্থাপন এবং জনস্বার্থ বিবেচনায় সুষ্ঠু পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান। মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

🔴আমাদের ফেইজবু পেইজ ফলো দিয়ে একটিভ থাকুন
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

বরিশালে যাত্রী ছাউনি উচ্ছেদে করে ডাস্টবিন নির্মাণের উদ্যোগে জনমনে অসন্তোষ - বরিশাল

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
বরিশালে যাত্রী ছাউনি উচ্ছেদে করে ডাস্টবিন নির্মাণের উদ্যোগে জনমনে অসন্তোষ - বরিশাল
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo