
অভিযোগে লিপি জামান উল্লেখ করেন, বিচ্ছেদের পর থেকেই বশির আহমেদ তাকে নিয়মিতভাবে হয়রানি করে আসছেন। তিনি জানান, অনৈতিক প্রস্তাব প্রত্যাখ্যান করায় বশির তাদের দাম্পত্য জীবনে ধারণ করা কিছু ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। সাম্প্রতিক সময়ে তার ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগের মাধ্যমে মিথ্যা ও অপপ্রচার প্রচার করছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
এছাড়া লিপি জামান অভিযোগ করেন, তার প্রথম স্বামীর ঘরের ছেলেকে মাদ্রাসায় যাওয়া–আসার পথে বশির আহমেদ বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি প্রদান করছেন। বিষয়টি স্থানীয়ভাবে জানানো হলেও প্রতিকার না পেয়ে শেষে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
অভিযোগের বিষয়ে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মজিবুর রহমান জানান, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় লিপি জামান ও তার পরিবার ন্যায়বিচার এবং প্রয়োজনীয় আইনগত সহায়তা আশা করছেন।