১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:৪৬
শিরোনাম :
বাংলাদেশ থেকে ভিসা ছাড়াই ভ্রমন করা যাবে ৩৭ টি দেশে বাংলাদেশ মন্ত্রিসভা তালিকা ২০২৬ প্রকাশ: প্রধানমন্ত্রী তারেক রহমানসহ পূর্ণাঙ্গ মন্ত্রী তালিকা বরিশালে অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই বরিশালে যুবদলের দুই নেতাকে দল থেকে বহিষ্কার শ্রমিক নেতা ছাঁটাইয়ের প্রতিবাদে উত্তাল বরিশাল রূপাতলী, মহাসড়ক অবরোধ বরিশাল বিভাগে ১৮ আসনে বিএনপি বিজয়: মন্ত্রীত্ব নিয়ে চলছে জল্পনা বরিশাল-৫ আসনে ভোটারদের ধন্যবাদ জানালেন বাসদ প্রার্থী মনীষা চক্রবর্তী ভোলায় সন্তানদের অস্ত্রের মুখে জিম্মি করে গৃহবধূকে ধর্ষন ঝালকাঠিতে ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগে বাবা আটক ভোলায় ছেলের সঙ্গে দ্বন্দ্বের জেরে বাবাকে কুপিয়ে হত্যা বরিশালে ছাত্রীকে চুমু দেওয়ার শিক্ষককে মারধর, ভিডিও ভাইরাল বরিশালে পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসে ফুলের দোকানগুলোতে উৎসবমুখর ভিড় বরগুনায় গণপিটুনিতে এক যুবকের মৃত্যু নির্বাচনোত্তর সহিংসতায় বানারীপাড়ায় আহত ৬ নির্বাচনি ঐক্য ভাঙার মাশুল: বরিশালে জামায়াত–ইসলামী আন্দোলনের বড় ধস
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বরিশালে বিএনপি নেত্রীর ওপর হামলার অভিযোগ, আহত ৫

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৮২ Time View
Crowd engaged in heated confrontation.

বরিশালে শহীদ বুদ্ধিজীবী দিবসে ফুল দিতে যাওয়া মহানগর বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক আফরোজা নাসরিন ও তার অনুসারীদের ওপর হামলার অভিযোগ করা হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল সদর আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মজিবর রহমান সরোয়ারের অনুসারীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন নাসরিন। তবে ঘটনাস্থলে থাকা সরোয়ার অনুসারীরা এই অভিযোগ অস্বীকার করেছেন।

বিএনপি নেত্রী নাসরিন বলেন, আমি আমার নেতাকর্মীদের নিয়ে শহীদ বেদিতে ফুল দিতে যাই। তখন ভেতরে অনুসারীদের নিয়ে ফুল দিচ্ছিলেন মজিবর রহমান সরোয়ার। তারা বেরুনোর পর ঢুকব ভেবে আমরা বাইরে দাঁড়িয়েছিলাম। ফুল দিয়ে বেরুনোর সময় সরোয়ার অনুসারী মহানগর ছাত্রদলের সহ-সভাপতি তরিকুল ইসলাম তরিক, রাসেল কবির, রতন, ইকো এবং সরোয়ার সাহেবের বডিগার্ড আবুসহ অন্যরা আমাদের ওপর হামলা চালায়। তারা আমার গায়ে পর্যন্ত হাত তোলে।

তাদের হামলা মারধরে বিএনপির নারীকর্মী মরিয়ম, রিনা, শিল্পী এবং মহানগর বিএনপির নূরুল ইসলাম, আলাউদ্দিন ও ইউনুসসহ ১০ জন আহত হন। বিনা উসকানিতে শুধু শুধু এ হামলা চালানো হয়। ঘটনার সময় মজিবর রহমান সরোয়ার সেখানে নিজে উপস্থিত ছিলেন। তার নির্দেশেই এ হামলা হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে কথা বলার জন্য ফোন দেওয়া হলেও তা ধরেননি মজিবর রহমান সরোয়ার।

মহানগর ছাত্রদলের সহ-সভাপতি তরিক বলেন, এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। সরোয়ার ভাইয়ের নেতৃত্বে জেলা ও মহানগর বিএনপির নেতারা সম্মিলিতভাবে ফুল দিয়ে বের হচ্ছিল। নাসরিন আপা তখন আলাদাভাবে তার লোকজন নিয়ে ফুল দেওয়ার জন্য বাইরে দাঁড়িয়ে ছিলেন। আমরা বেরুনোর সময় ভিড়ের কারণে সামান্য ধাক্কাধাক্কি হয়। আমি নিজে দাঁড়িয়ে থেকে নাসরিন আপাকে সেভ করেছি। ভিডিও ফুটেজেই তার প্রমাণ আছে। তিনি (নাসরিন) বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য অহেতুক মিথ্যা অভিযোগ করছেন।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo