১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:০৭
শিরোনাম :
বরিশালে তারেক রহমানের জনসভা ঘিরে বিএনপির ব্যাপক প্রস্তুতি বরিশালে একই দিনে দুই স্থানে অগ্নিকাণ্ড, আতঙ্কিত নগরবাসী বরিশাল-৪ আসনে হাজারো নেতাকর্মী বিএনপিতে যোগদান তথ্য প্রযুক্তি খাতে ন্যাশনাল টেক অ্যাওয়ার্ড পেলেন বরিশালের ইঞ্জিনিয়ার জিহাদ রানা বরিশাল-৫ আসনে হেভিওয়েটদের লড়াই, কে হাসবে শেষ হাসি! বরগুনায় বিএনপি নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় পৌর জামায়াতের আমির গ্রেফতার পটুয়াখালী-৩ আসনে দশমিনা ও গলাচিপা উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত বরিশালের মুলাদীতে হাতবোমা বিস্ফোরণ: জনতার হাতে আটক ২ বরিশালে মাদকসহ ছাত্রদল নেতা আটক বরিশাল বিএম কলেজে শিক্ষার্থীদের সাইবার বুলিংয়ের অভিযোগ দীর্ঘ ২০ বছর পর বরিশাল সফরে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভোলার প্রেমিককে বেঁধে রেখে প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ কুয়াকাটা সমুদ্রসৈকতে ভেসে এলো মৃত ডলফিন পাথরঘাটায় ছাত্রদল নেতা ইমতিয়াজ হোসেন ইমামকে কুপিয়ে জখম বরিশালের ৪ আসনে এখনো মাঠে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা
ব
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বরিশালে ফের সক্রিয় শয়তানের নি:শ্বাস চক্র, এবি পার্টি নেতার সংবাদ সম্মেলন

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৩ Time View
Screenshot_2025-09-23-03-29-05-886_com.android.chrome-edit

বরিশাল নগরজুড়ে শয়তানের নি:শ্বাস ছড়িয়ে সাধারণ মানুষদের সর্বশান্ত করা চক্রের সদস্যদের গ্রেপ্তারসহ তাদের দৌরাত্ম্য ও আইনশৃঙ্খলা রক্ষার দাবি জানিয়েছেন ভুক্তভোগী আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) নেতা ডা. তানভীর আহমেদ। সোমবার বেলা সাড়ে ১১টায় বরিশাল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।

ডা. তানভীর আহমেদ এবি পার্টির বরিশাল জেলা ও মহানগরের যুগ্ম সদস্য সচিব। তিনি নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের ধানগবেষণা রোড এলাকার বাসিন্দা। গত শুক্রবার শয়তানের নি.শ্বাস ছড়ানো চক্রের খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছেন তার মা তাহমিনা বেগম।

এ ঘটনায় বরিশাল কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পরিবারটি। অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন এবং এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। তবে ঘটনার তিনদিন পেরিয়ে গেলেও চক্রের সদস্যদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ডা. তানভীর আহমেদ জানান, প্রতিদিনের ন্যায় তার মা ফজরের নাম শেষে রাস্তায় হাঁটতে বের হন। এসময় সকাল সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে জিয়া সড়ক লেনের সি-ব্লকের মধ্যস্থানে এক যুবক এবং এক বয়স্ক লোক সহযোগিতা চাওয়ার নাম করে তার মাকে খপ্পরে ফেলে।
তিনি বলেন, চক্রের খপ্পরে পড়ে আমার মা মোসাম্মৎ তাহমিনা বাসায় গিয়ে আমার ছোট বোনের বিয়ের এবং পুত্রবধূর জন্য জমানো স্বর্ণালংকারসহ মায়ের সারা জীবনের জমানো প্রায় ১৬ ভরি ওজনের শখের অলংকার, যার মূল্য ২০ লক্ষাধিক টাকা এবং নগদ ৪৫ হাজার টাকা একটি কালো ব্যাগে ভর্তি করে শয়তানের নি.শ্বাস চক্রের হাতে তুলে দেয়।

ঘটনার মা স্বাভাবিক হয়ে তার হার্ট অ্যাটাকের উপক্রম ঘটে। পরে এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
ডা. তানভীর আহমেদ বলেন, শয়তানের নিঃশ্বাস হলো- এটি স্কোপোলামিন নামক প্রাকৃতিক বা কৃত্রিমভাবে তৈরি ট্রোপেন অ্যালকালয়েড। এটি মূলতঃ গতিজণিত অসুস্থতা এবং অপারেশনের পর বমি বমি ভাব ও বমি নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়। এই ওষুধের অপব্যবহার করে মানুষকে সম্মোহিত বা তাদের ইচ্ছার বিরুদ্ধে কাজ করিয়ে নেয়া যায়।

তিনি বলেন, বরিশাল সিটিতে এরকম ঘটনা প্রায়ই ঘটছে। এর ফলে বিষয়টি নিয়ে বরিশাল সিটি বাসিন্দারা উদবিঘ্ন হয়ে পড়েছে। শুধুমাত্র শহরেই নয়, চক্রটি গ্রামগঞ্জেও বিস্তৃত হচ্ছে। তারা রাজনৈতিক অপশক্তির ছত্রচ্ছায়া, প্রভাবশালী মহলের মদদ ও দুর্বল প্রশাসনিক নজরদারিকে পুঁজি করে দিন দিন বেপরোয়া হয়ে উঠছে বলেও অভিযোগ করেন তিনি।

এসময় আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এই চক্রের সিন্ডিকেট ভেঙে দিতে সুনির্দিষ্ট পরিকল্পনায় অভিযান জোরদার করতে হবে, জনগণের সহায়তায় তথ্যভিত্তিক নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম বাড়াতে হবে, সিটির আওতাধীন জনগুরুত্বপূর্ণ বাসা-বাড়ি, রাস্তাঘাট, ব্যবসায়ীক প্রতিষ্ঠান, জনগুরুত্বপূর্ণ এলাকাভিত্তিক সিসি টিভির আওতায় আনতে হবে। সাধারণ মানুষকে নিরাপত্তা ও আস্থার পরিবেশ নিশ্চিত করতে হবে।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
মিরাজ টেলিকম বরিশাল
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰
BSL Gents Purlar

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo