১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:৫৯
শিরোনাম :
বাংলাদেশ থেকে ভিসা ছাড়াই ভ্রমন করা যাবে ৩৭ টি দেশে বাংলাদেশ মন্ত্রিসভা তালিকা ২০২৬ প্রকাশ: প্রধানমন্ত্রী তারেক রহমানসহ পূর্ণাঙ্গ মন্ত্রী তালিকা বরিশালে অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই বরিশালে যুবদলের দুই নেতাকে দল থেকে বহিষ্কার শ্রমিক নেতা ছাঁটাইয়ের প্রতিবাদে উত্তাল বরিশাল রূপাতলী, মহাসড়ক অবরোধ বরিশাল বিভাগে ১৮ আসনে বিএনপি বিজয়: মন্ত্রীত্ব নিয়ে চলছে জল্পনা বরিশাল-৫ আসনে ভোটারদের ধন্যবাদ জানালেন বাসদ প্রার্থী মনীষা চক্রবর্তী ভোলায় সন্তানদের অস্ত্রের মুখে জিম্মি করে গৃহবধূকে ধর্ষন ঝালকাঠিতে ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগে বাবা আটক ভোলায় ছেলের সঙ্গে দ্বন্দ্বের জেরে বাবাকে কুপিয়ে হত্যা বরিশালে ছাত্রীকে চুমু দেওয়ার শিক্ষককে মারধর, ভিডিও ভাইরাল বরিশালে পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসে ফুলের দোকানগুলোতে উৎসবমুখর ভিড় বরগুনায় গণপিটুনিতে এক যুবকের মৃত্যু নির্বাচনোত্তর সহিংসতায় বানারীপাড়ায় আহত ৬ নির্বাচনি ঐক্য ভাঙার মাশুল: বরিশালে জামায়াত–ইসলামী আন্দোলনের বড় ধস
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বরিশালে ডিবির থেকে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৮৩ Time View
নির্বাচনোত্তর সহিংসতায় বানারীপাড়ায় আহত ৬
নির্বাচনোত্তর সহিংসতায় বানারীপাড়ায় আহত ৬

বাবুগঞ্জ প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানকালে গ্রেপ্তারকৃত এক নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাহুতকাঠী বন্দরে এ নাটকীয় ঘটনা ঘটে। ছিনিয়ে নেওয়া ওই ব্যক্তি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের স্থানীয় নেতা।

​অভিযুক্তের নাম ইয়াসির আরাফাত সোহেল কাজী। তিনি বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে রাহুতকাঠী বন্দরে অভিযান চালায় জেলা ডিবি পুলিশের একটি দল। এ সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা সোহেল কাজীকে গ্রেপ্তার করে গাড়িতে তোলা হয়। খবর ছড়িয়ে পড়লে স্থানীয় কয়েকজন জড়ো হয়ে পুলিশকে বাধা দেন। একপর্যায়ে উত্তেজিত জনতা ডিবি পুলিশের গাড়িটি ঘিরে ফেলে।

​পরিস্থিতি সংঘর্ষের দিকে মোড় নেওয়ার আশঙ্কা দেখা দিলে এবং জনতার তোপের মুখে পুলিশ সোহেল কাজীকে গাড়ি থেকে নামিয়ে দিতে বাধ্য হয় বা জনতা তাকে নামিয়ে নিয়ে যায়। এ সময় এলাকায় চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

ঘটনার বিষয়ে জানতে চাইলে বরিশাল জেলা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) রেদোয়ান বলেন, “রাহুতকাঠী এলাকায় একটি ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারাই বিস্তারিত বলতে পারবেন।”

​অন্যদিকে, জেলা ডিবি পুলিশের পরিদর্শক মোস্তফা আনোয়ার বলেন, “অভিযানে থাকা টিমটি বর্তমানে মাঠে রয়েছে। এ ধরনের কোনো ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে আমি এখনো অবগত নই।”

​বরিশাল জেলা পুলিশ সুপার ফারজানা ইসলামও একই সুরে কথা বলেন। তিনি জানান, বিষয়টি সম্পর্কে তার কাছে কোনো তথ্য নেই।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo