২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:২৩
শিরোনাম :
প্রথম দিনেই প্রচারণায় সরগরম বরিশাল সদর-৫ বরিশালে সেনাবাহিনীর অভিযানে যাত্রীবাহী বাস থেকে ৬৪ মন অবৈধ জাটকা জব্দ বরিশালে ইসলামী আন্দোলনের প্রার্থীর আনুষ্ঠানিক প্রচার শুরু বরিশালে সেনাবাহিনীর অভিযানে নগদ টাকা, মাদক ও অস্ত্রসহ পাঁচজন আটক পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি প্রচারে হামলার অভিযোগ ফেসবুক পোস্ট দিয়ে জামায়াত নেতার পদত্যাগের ঘোষণা ভাইরাল বক্তব্যে ক্ষতি নয়, বরং ভোট বেড়েছে: ড. ফয়জুল হক বরিশালে দুইটি দেশীয় ধারালো অস্ত্রসহ যুবক আটক বরিশাল-৫ আসনে ধানের শীষের প্রতিদ্বন্দ্বী এখন হাতপাখা বরিশালের ছয় আসনে ৩৬ প্রার্থীর প্রতীক বরাদ্দ, শুরু হলো আনুষ্ঠানিক প্রচার বরিশালে উদ্ধার হওয়া গলাকাটা যুবকের পরিচয় মিলেছে ঝালকাঠি-১ আসনে তিন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, মাঠে ৭ জন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকার, তবে সংসদ নির্বাচন হবে সম্পূর্ণ নিরপেক্ষ: তৌহিদ হোসেন, আওয়ামী লীগের নিরপরাধ কর্মীদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের: ফয়জুল করীম পটুয়াখালী-৩ আসনে ঘোড়া প্রতীক পেলেন হাসান মামুন, ট্রাক প্রতীকে লড়বেন নুর
ব
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বরিশালে ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৭ Time View
01-(1)-6932f3a67a782

বরিশালের গৌরনদীতে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের চার সদস্যকে আটক করে গণধোলাই দিয়ে থানায় সোপর্দ করেছেন এলাকাবাসী। এ সময় একটি সিএনজি এবং চারটি রামদাসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার বাটাজোর হাট এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃতরা হলেন—গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের খানাবাড়ি গ্রামের মালেক জমাদ্দারের ছেলে তারেক জমাদ্দার (২৪) ও তার সহোদর ভাই সোহানুর রহমান ওরফে হৃদয় জমাদ্দার (২১), পিরোজপুরের নেছারাবাদ উপজেলার জলাবাড়ি গ্রামের বাবুল শরীফের ছেলে তসলিম শরীফ (২০) এবং বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি গ্রামের আনন্দ মন্ডলের ছেলে অশোক মন্ডল (২৬)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাটাজোর হাটের শরিকল রোডের গোড়ায় একটি সিএনজি রেখে চার যুবক ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। সন্দেহ হলে হাটের পাহারাদার ও থানার এসআই সাইফুল ইসলামের নেতৃত্বে টহল পুলিশ তাদের চ্যালেঞ্জ করে। তখন তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ ও পাহারাদাররা ডাকাডাকি করে ধাওয়া দেয়। পরে এলাকাবাসী ছুটে এসে চারজনকে আটকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন।

গৌরনদী থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতার হাত থেকে চার ডাকাতকে উদ্ধার করে। তাদের কাছ থেকে একটি সিএনজি, চারটি রামদা ও একটি বড় কাটারসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

দেশের বিভিন্ন থানায় তারেকের বিরুদ্ধে পাঁচটি, তসলিমের বিরুদ্ধে দুটি ও অশোকের বিরুদ্ধে একটি ডাকাতির মামলা রয়েছে বলে ওসি তরিকুল ইসলাম জানান।

এ ঘটনায় থানার এসআই সাইফুল ইসলাম বাদী হয়ে আটক চার ডাকাতের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও দুই-তিনজনকে আসামি করে শুক্রবার সকালে গৌরনদী থানায় ডাকাতির প্রস্তুতির মামলা দায়ের করেন।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
মিরাজ টেলিকম বরিশাল
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰
BSL Gents Purlar

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo