১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:১১
শিরোনাম :
বাংলাদেশ থেকে ভিসা ছাড়াই ভ্রমন করা যাবে ৩৭ টি দেশে বাংলাদেশ মন্ত্রিসভা তালিকা ২০২৬ প্রকাশ: প্রধানমন্ত্রী তারেক রহমানসহ পূর্ণাঙ্গ মন্ত্রী তালিকা বরিশালে অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই বরিশালে যুবদলের দুই নেতাকে দল থেকে বহিষ্কার শ্রমিক নেতা ছাঁটাইয়ের প্রতিবাদে উত্তাল বরিশাল রূপাতলী, মহাসড়ক অবরোধ বরিশাল বিভাগে ১৮ আসনে বিএনপি বিজয়: মন্ত্রীত্ব নিয়ে চলছে জল্পনা বরিশাল-৫ আসনে ভোটারদের ধন্যবাদ জানালেন বাসদ প্রার্থী মনীষা চক্রবর্তী ভোলায় সন্তানদের অস্ত্রের মুখে জিম্মি করে গৃহবধূকে ধর্ষন ঝালকাঠিতে ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগে বাবা আটক ভোলায় ছেলের সঙ্গে দ্বন্দ্বের জেরে বাবাকে কুপিয়ে হত্যা বরিশালে ছাত্রীকে চুমু দেওয়ার শিক্ষককে মারধর, ভিডিও ভাইরাল বরিশালে পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসে ফুলের দোকানগুলোতে উৎসবমুখর ভিড় বরগুনায় গণপিটুনিতে এক যুবকের মৃত্যু নির্বাচনোত্তর সহিংসতায় বানারীপাড়ায় আহত ৬ নির্বাচনি ঐক্য ভাঙার মাশুল: বরিশালে জামায়াত–ইসলামী আন্দোলনের বড় ধস
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বরিশালে উদ্ধার হওয়া গলাকাটা যুবকের পরিচয় মিলেছে

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ৩২৮ Time View
বরিশালে উদ্ধার হওয়া গলাকাটা যুবকের পরিচয় মিলেছে
বরিশালে উদ্ধার হওয়া গলাকাটা যুবকের পরিচয় মিলেছে

হিজলা প্রতিনিধি : বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীর তীর থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত গলাকাটা যুবকের মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে। নিহত যুবকের নাম আমির হোসেন (৩০)। তিনি লক্ষ্মীপুরের রায়পুরা উপজেলার চরবংশী ইউনিয়নের চরখাসিয়া গ্রামের স্বপন হাওলাদারের ছেলে।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক গৌতম চন্দ্র মণ্ডল বিষয়টি নিশ্চিত করেন।
নিহতের বাবা স্বপন হাওলাদার অভিযোগ করে বলেন, গ্রামে বসবাসকালে দেনার চাপে পড়ে তার ছেলে স্ত্রী ও দুই সন্তান নিয়ে ঢাকার মুন্সীগঞ্জে চলে যান। সেখানে একটি হোটেলে শ্রমিকের চাকরি নেন আমির। চাকরির সুবাদে পাশের একটি হোটেলের আরেক শ্রমিকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে, যিনি নিয়মিত তাদের বাসায় যাতায়াত করতেন।
তিনি বলেন, ওই ব্যক্তি আর্থিক সংকটে পড়লে আমিরকে ৪০ হাজার টাকা সহায়তা করে। একপর্যায়ে ওই হোটেল শ্রমিকের সঙ্গে আমিরের স্ত্রীর পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি আমির জানতে পারলে তাদের মধ্যে তীব্র বিরোধ সৃষ্টি হয়।
স্বপন হাওলাদারের অভিযোগ,
“আমার ছেলে স্ত্রীর অবৈধ সম্পর্ক ধরে ফেলায় পরিকল্পিতভাবে তাকে বরিশালের হিজলা উপজেলায় নিয়ে এসে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে।”
হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ গৌতম চন্দ্র মণ্ডল জানান,
“সোমবার (১৯ জানুয়ারি) রাত আনুমানিক ৩টার দিকে বড়জালিয়া ইউনিয়নের শান্তি বাজার সংলগ্ন মেঘনা নদীর তীর থেকে গলাকাটা অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পরদিন নিহতের পরিবার এসে পরিচয় শনাক্ত করে।”
তিনি আরও জানান, পরিচয় শনাক্তের আগেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন করে মরদেহ দাফনের জন্য আঞ্জুমানে হস্তান্তর করা হয়।
এই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের পরিবারের দাবি অনুযায়ী, পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত চলছে।
নদীপথে এভাবে পরিকল্পিত হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের প্রশ্ন—নদীঘেরা হিজলায় আর কত প্রাণ গেলে অপরাধীদের লাগাম টানা হবে?

 

পূর্বের সংবাদটি: বরিশালে নৌকা থেকে যুবকের লাশ উদ্ধার

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo