১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:১৪
শিরোনাম :
বরিশালে তারেক রহমানের জনসভা ঘিরে বিএনপির ব্যাপক প্রস্তুতি বরিশালে একই দিনে দুই স্থানে অগ্নিকাণ্ড, আতঙ্কিত নগরবাসী বরিশাল-৪ আসনে হাজারো নেতাকর্মী বিএনপিতে যোগদান তথ্য প্রযুক্তি খাতে ন্যাশনাল টেক অ্যাওয়ার্ড পেলেন বরিশালের ইঞ্জিনিয়ার জিহাদ রানা বরিশাল-৫ আসনে হেভিওয়েটদের লড়াই, কে হাসবে শেষ হাসি! বরগুনায় বিএনপি নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় পৌর জামায়াতের আমির গ্রেফতার পটুয়াখালী-৩ আসনে দশমিনা ও গলাচিপা উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত বরিশালের মুলাদীতে হাতবোমা বিস্ফোরণ: জনতার হাতে আটক ২ বরিশালে মাদকসহ ছাত্রদল নেতা আটক বরিশাল বিএম কলেজে শিক্ষার্থীদের সাইবার বুলিংয়ের অভিযোগ দীর্ঘ ২০ বছর পর বরিশাল সফরে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভোলার প্রেমিককে বেঁধে রেখে প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ কুয়াকাটা সমুদ্রসৈকতে ভেসে এলো মৃত ডলফিন পাথরঘাটায় ছাত্রদল নেতা ইমতিয়াজ হোসেন ইমামকে কুপিয়ে জখম বরিশালের ৪ আসনে এখনো মাঠে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা
ব
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বরিশালে ইয়াবাসহ কিশোরী আটক, পলাতক বোনের খোঁজে পুলিশ

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৩০৯ Time View
Messenger_creation_44264CC2-7194-44B3-A170-F1ABBA282494-600×337

 

বরিশাল নগরীর ৫নং ওয়ার্ডের পলাশপুর এলাকা থেকে ৮২ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক কিশোরীকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতের নাম সুখি আক্তার (১৯)। সে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার বাসিন্দা মো. এনামুল হকের মেয়ে। এ সময় তার বড় বোন সামী আক্তার (২৫) পালিয়ে যায়।

এজাহার সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার সেকেন্ড অফিসার এসআই হরষিৎ মণ্ডলের নেতৃত্বে এএসআই মো. শরিফ হোসেন, কনস্টেবল তামান্না আক্তার, তরিকুল ইসলাম ও মো. আলমগীর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।

পুলিশ জানতে পারে, পলাশপুর হাজী বাড়ির  হাজী মো. সাইদুর রহমানের ভাড়াটিয়া সীমা আক্তারের বাসার সামনের কক্ষে দুই নারী ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সীমা আক্তার পালিয়ে যায়, তবে সুখি আক্তারকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
পরে স্থানীয়দের উপস্থিতিতে ৮২ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২১ হাজার ৬শ টাকা জব্দ করা হয়।

এসআই হরষিৎ মণ্ডল জানান, “আটককৃত সুখি আক্তারকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ও তার বোন সীমা আক্তার দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কাউনিয়া এলাকায় বিক্রি করে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে,” বলেন এসআই হরষিৎ মণ্ডল।

তিনি আরও বলেন, “আমাদের মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে এবং পলাতক আসামি সীমা আক্তারকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
মিরাজ টেলিকম বরিশাল
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰
BSL Gents Purlar

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo