১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:৪৯
শিরোনাম :
বরিশালে তারেক রহমানের জনসভা ঘিরে বিএনপির ব্যাপক প্রস্তুতি বরিশালে একই দিনে দুই স্থানে অগ্নিকাণ্ড, আতঙ্কিত নগরবাসী বরিশাল-৪ আসনে হাজারো নেতাকর্মী বিএনপিতে যোগদান তথ্য প্রযুক্তি খাতে ন্যাশনাল টেক অ্যাওয়ার্ড পেলেন বরিশালের ইঞ্জিনিয়ার জিহাদ রানা বরিশাল-৫ আসনে হেভিওয়েটদের লড়াই, কে হাসবে শেষ হাসি! বরগুনায় বিএনপি নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় পৌর জামায়াতের আমির গ্রেফতার পটুয়াখালী-৩ আসনে দশমিনা ও গলাচিপা উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত বরিশালের মুলাদীতে হাতবোমা বিস্ফোরণ: জনতার হাতে আটক ২ বরিশালে মাদকসহ ছাত্রদল নেতা আটক বরিশাল বিএম কলেজে শিক্ষার্থীদের সাইবার বুলিংয়ের অভিযোগ দীর্ঘ ২০ বছর পর বরিশাল সফরে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভোলার প্রেমিককে বেঁধে রেখে প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ কুয়াকাটা সমুদ্রসৈকতে ভেসে এলো মৃত ডলফিন পাথরঘাটায় ছাত্রদল নেতা ইমতিয়াজ হোসেন ইমামকে কুপিয়ে জখম বরিশালের ৪ আসনে এখনো মাঠে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা
ব
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বরিশালের বেলস পার্কের লেকের চারপাশে দেয়াল নির্মাণ বন্ধের দাবি

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ২৩৪ Time View
25211-768×461

প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বরিশালের প্রাণ বেলস পার্কসংলগ্ন লেক। শহরের একমাত্র উন্মুক্ত এ জলাশয় ঘিরে দেয়াল নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহরের অশ্বিনী কুমার হলের সামনে বরিশালের সর্বস্তরের নাগরিকের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। সংগঠক সুজন আহমেদের পরিচালনায় মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা বক্তব্য দেন।

মানববন্ধনে বক্তব্য দেন বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির সদস্যসচিব অ্যাড. আবুল কালাম শাহিন, নজরুল ইসলাম খান রাজন, বরিশাল প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম খশরু, বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য অ্যাড. হিরন কুমার দাস মিঠু, সিপিবি বরিশাল জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক দুলাল মজুমদার, বাসদ বরিশাল জেলা সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী, নাগরিক সমাজের আহ্বায়ক কাজী মিজানুর রহমান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উন্মেষ রায়, উন্নয়ন সংগঠক দিপু হাফিজুর রহমান, গণসংহতি আন্দোলনের মারুফ আহমেদ, ছাত্র ফেডারেশনের রাইদুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ফারজানা আক্তার, ডিবেট সংগঠক তাসমিয়া জান্নাত মেঘা প্রমুখ।

বক্তারা বলেন, অসামাজিক কার্যকলাপ বা মাদক সেবনের অজুহাতে লেকের চারপাশে দেয়াল নির্মাণ করা হচ্ছে। অথচ এ ধরনের সমস্যা সমাধানে নিরাপত্তা বাড়ানো, সিসিটিভি ক্যামেরা ও লাইটপোস্ট বসানোই কার্যকর উপায় হতে পারত। দেয়াল দিয়ে লেক ঘিরে ফেলা জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত।

বক্তারা অভিযোগ করেন, জেলা প্রশাসক জনমত উপেক্ষা করে স্বেচ্ছাচারী আচরণ করছেন। এমনকি প্রতিবাদ জানানোর কারণে সংগঠক ডা. মনীষা চক্রবর্তীর বাবার চেম্বারের সরকারি লিজ বাতিলের হুমকিও দিয়েছেন তিনি।

বক্তারা অবিলম্বে দেয়াল নির্মাণ বন্ধ করে লেককে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবি জানান।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
মিরাজ টেলিকম বরিশাল
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰
BSL Gents Purlar

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo