১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ভোর ৫:২৬
শিরোনাম :
বরিশাল সংবাদ- নাম ব্যবহার করে ভুয়া পরিচয়পত্র : গুরুত্বপূর্ণ ব্যাখ্যা, সতর্কীকরণ ও আইনগত পদক্ষেপ বরিশাল কাউনিয়া থানার সাবেক পুলিশ পরিদর্শকের দণ্ড বহাল বরিশালে অজ্ঞাতনামা ৩০০ গ্রামবাসীর বিরুদ্ধে মামলা বরিশালে দুই সন্তানকে ফেলে লাপাত্তা মা বরিশালে ব্ল্যাকমেইলার ও ভুয়া সাংবাদিক আটক বরিশাল  শের-ই-বাংলা মেডিকেলে (শেবাচিম) ডেঙ্গুতে একজনের মৃত্যু বরিশালে চুরি করা মালামাল আনতে গিয়ে জনতার হাতে আটক দুই চোর বরিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আট হাজার পিস আইসক্রিম ধ্বংস বরিশালে পুলিশ সদস্যের হামলার শিকার হয়ে হাসপাতালে সাংবাদিক! বরিশালে এবি পার্টির সংবাদ সম্মেলনে বরিশালে মহাসড়কে মাঝে থাকা পার্ক উচ্ছেদের দাবিতে মানবন বরিশালে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, অভিযুক্ত শিক্ষক আটক বরিশালে হানি ট্র্যাপ চক্রের নারী সদস্য আটক বরিশালে ছাত্রদলের তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ ভোলা সেতু বাস্তবায়ন আগামী সরকারের দায়িত্ব: মুহাম্মদ ফওজুল কবির খান
ভোলা সেতু বাস্তবায়ন আগামী সরকারের দায়িত্ব: মুহাম্মদ ফওজুল কবির খান - বরিশাল
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বরগুনায় আ.লীগের সাড়ে ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৯৩ Time View
বরগুনায় আ.লীগের সাড়ে ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা - বরিশাল

আমতলীতে বিএনপির মিছিলে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দুই পৃথক মামলা করা হয়েছে। রোববার ও সোমবার রাতের দুই দিনের দুটি মামলায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক মেয়র মতিয়ার রহমানসহ ৩শ ৪১ আওয়ামী লীগ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

জানা গেছে, গত বছর ২২ অক্টোবর আমতলী উপজেলা বিএনপির নেতাকর্মীরা মিছিল করে। ওই মিছিলে আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় রোববার রাতে রাহাত প্যাদা ৬৫ জন আসামির নাম উল্লেখ এবং ১৫০ জন অজ্ঞাত রেখে আমতলী থানায় বিস্ফোরক ও বিশেষ আইনে মামলা করেন। মামলার প্রধান আসামি উপজেলা শ্রমিকলীগ সভাপতি হলদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক, আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হুমায়ুন কবির ও আমতলী পৌর যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক অমিত রসুল অপুকে আইন-শৃঙ্খলা বাহিনী ওই রাতেই অভিযান চালিয়ে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। সোমবার রাতে রাসেল বাদী হয়ে একই ঘটনায় মোতাহার উদ্দিন মৃধাকে প্রধান আসামি করে ৪৬ জনের নাম উল্লেখ এবং ৮০ জন অজ্ঞাত রেখে আমতলী থানায় মামলা করেন। এ মামলায় সোমবার রাতে অভিযান চালিয়ে সাবেক কাউন্সিলর বশির উদ্দিন হাওলাদার, মাহবুব মালাকার ও বারেক প্যাদাকে গ্রেফতার করেছে। মঙ্গলবার বিকালে আইন-শৃঙ্খলা বাহিনী তাদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক ইফতি হাসান ইমরান তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

🔴আমাদের ফেইজবু পেইজ ফলো দিয়ে একটিভ থাকুন
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

বরগুনায় আ.লীগের সাড়ে ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা - বরিশাল

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
বরগুনায় আ.লীগের সাড়ে ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা - বরিশাল
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo