২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:১৮
শিরোনাম :
প্রথম দিনেই প্রচারণায় সরগরম বরিশাল সদর-৫ বরিশালে সেনাবাহিনীর অভিযানে যাত্রীবাহী বাস থেকে ৬৪ মন অবৈধ জাটকা জব্দ বরিশালে ইসলামী আন্দোলনের প্রার্থীর আনুষ্ঠানিক প্রচার শুরু বরিশালে সেনাবাহিনীর অভিযানে নগদ টাকা, মাদক ও অস্ত্রসহ পাঁচজন আটক পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি প্রচারে হামলার অভিযোগ ফেসবুক পোস্ট দিয়ে জামায়াত নেতার পদত্যাগের ঘোষণা ভাইরাল বক্তব্যে ক্ষতি নয়, বরং ভোট বেড়েছে: ড. ফয়জুল হক বরিশালে দুইটি দেশীয় ধারালো অস্ত্রসহ যুবক আটক বরিশাল-৫ আসনে ধানের শীষের প্রতিদ্বন্দ্বী এখন হাতপাখা বরিশালের ছয় আসনে ৩৬ প্রার্থীর প্রতীক বরাদ্দ, শুরু হলো আনুষ্ঠানিক প্রচার বরিশালে উদ্ধার হওয়া গলাকাটা যুবকের পরিচয় মিলেছে ঝালকাঠি-১ আসনে তিন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, মাঠে ৭ জন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকার, তবে সংসদ নির্বাচন হবে সম্পূর্ণ নিরপেক্ষ: তৌহিদ হোসেন, আওয়ামী লীগের নিরপরাধ কর্মীদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের: ফয়জুল করীম পটুয়াখালী-৩ আসনে ঘোড়া প্রতীক পেলেন হাসান মামুন, ট্রাক প্রতীকে লড়বেন নুর
ব
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

ফের বরিশালে সক্রিয় নিষিদ্ধ আ.লীগ ও ছাত্রলীগ!

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ২২৬ Time View
Screenshot_2025-12-18-01-20-54-137_com.android.chrome-edit

বরিশালে একের পর এক কর্মসূচি পালন করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এসব কর্মসূচি পালনের মাধ্যমে নিজেদের সক্রিয়তার জানান দিচ্ছে দলটি। বরিশাল মেট্রোপলিটন পুলিশ নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মসূচি পালনের বিরুদ্ধে কঠোর অবস্থান ও প্রতিনিয়ত গ্রেপ্তার করলেও নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগ তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে গোপনে।

জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সম্প্রতি নানা কৌশল অবলম্বন করে রাতের আঁধারে কর্মসূচি পালন করছে। মহান বিজয় দিবস উপলক্ষে গভীর বরিশাল নগরীর বেলস পার্কের শহীদ বেদিতে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ছবি লাগানোর একটি ভিডিও পোষ্ট করেন বরিশাল জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজিব হোসেন খান। সেখানে ক্যাপশন লেখা ছিল-

‌‘১৬ ডিসেম্বর ২০২৫’ মহান বিজয় দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল মহানগর আওয়ামী লীগের কর্মীবৃন্দ…
এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তোমরা যারা নিজ হাতে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তৈরি করে শ্রদ্ধা নিবেদনের সাহসীকতা দেখিয়েছো, তাদের প্রতি বরিশালের আওয়ামী লীগের সকল নেতা কর্মী কৃতজ্ঞ।

ভিডিওতে দেখা যায়- কয়েকজন যুবক মুখে মাস্ক পড়ে নগরীর গোডাউন এলাকার শহীদ বেদিতে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ছবি লাগিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছে। পাশে এক যুবক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাজিব হোসেন খানের ছবি সম্বলিত একটি ব্যানার হাতে দাড়িয়ে আছে। ব্যানারে লেখা ছিল- বাংলাদেশ হয়েছে জোট নৌকা ছাড়া হবে না ভোট।

রাজিব হোসেন খানের আরেকটি পোষ্টে দেখা যায়- বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ছবির সামনে মুখে মাস্ক পড়া কয়েক নারী ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। ফুলের উপরে লেখা- ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস, মহানগর মহিলা আওয়ামী লীগ, বরিশাল।

আর ক্যাপশনে লেখা ছিল- ‘১৬ ডিসেম্বর ২০২৫’
মহান বিজয় দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল মহানগর মহিলা আওয়ামী লীগ এর নেতৃবৃন্দ।

অন্যদিকে রাজিব হোসেন খানের অনুসারী রহমান অনিকের পোষ্ট করা একটি ভিডিওতে দেখা যায়- রহমান অনিক নিজেই মুখে মাস্ক পড়ে কম্বল বিতরণ করেছেন। এ সময় তিনি বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক সিটি মেয়র সাদিক আবদুল্লাহর জন্য দোয়া চাইছেন।

ক্যাপশনে লেখা ছিল- ১৬ ডিসেম্বর ২০২৫ মহান বিজয় দিবস উপলক্ষে সাধারণ মানুষের মাঝে বরিশাল মহানগর ছাত্রলীগের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ।

এরআগে গাছ ফেলে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও মশাল মিছিলসহ একাধিক কার্যক্রম চালিয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগ।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ‘আইনের দৃষ্টিতে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম সম্পূর্ণ অপরাধ হিসেবে গণ্য হয়। তাই কেউ যদি এমন কর্মকাণ্ডে অংশ নেয়, ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্যের মাধ্যমে তাদের শনাক্ত করে গ্রেপ্তার করা উচিত।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম বলেন, ইতোমধ্যে বরিশালে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের অনেক নেতাকর্মীরকে গ্রেপ্তার করা হয়েছে। তবে সকলের চোখ ফাঁকি দিয়ে এসব কর্মসূচি পালন করা হচ্ছে। ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। খুব শিগগিরই সংশ্লিষ্টদের গ্রেপ্তার করতে আমাদের একাধিক টিম কাজ করছে।’

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
মিরাজ টেলিকম বরিশাল
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰
BSL Gents Purlar

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo