১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২:২৪
শিরোনাম :
বরিশালে অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই বরিশালে যুবদলের দুই নেতাকে দল থেকে বহিষ্কার শ্রমিক নেতা ছাঁটাইয়ের প্রতিবাদে উত্তাল বরিশাল রূপাতলী, মহাসড়ক অবরোধ বরিশাল বিভাগে ১৮ আসনে বিএনপি বিজয়: মন্ত্রীত্ব নিয়ে চলছে জল্পনা বরিশাল-৫ আসনে ভোটারদের ধন্যবাদ জানালেন বাসদ প্রার্থী মনীষা চক্রবর্তী ভোলায় সন্তানদের অস্ত্রের মুখে জিম্মি করে গৃহবধূকে ধর্ষন ঝালকাঠিতে ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগে বাবা আটক ভোলায় ছেলের সঙ্গে দ্বন্দ্বের জেরে বাবাকে কুপিয়ে হত্যা বরিশালে ছাত্রীকে চুমু দেওয়ার শিক্ষককে মারধর, ভিডিও ভাইরাল বরিশালে পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসে ফুলের দোকানগুলোতে উৎসবমুখর ভিড় বরগুনায় গণপিটুনিতে এক যুবকের মৃত্যু নির্বাচনোত্তর সহিংসতায় বানারীপাড়ায় আহত ৬ নির্বাচনি ঐক্য ভাঙার মাশুল: বরিশালে জামায়াত–ইসলামী আন্দোলনের বড় ধস নিরঙ্কুশ জয়ের পর প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার তারেক রহমানের বরিশাল সদর-৫ আসনে সমাবেশ ও গণমিছিল
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

পাকিস্তানকে ২০২ রানের ব্যবধানে হারিয়ে সিরিজ জয় উইন্ডিজের

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৪৪৭ Time View

সিরিজের তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানকে ২০২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ এ জিতে নিলো ওয়েস্ট ইন্ডিজ। এর মধ্যে দিয়ে প্রায় ৩৪ বছর পর পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জিতলো ক্যারিবীয়রা।

মঙ্গলবার (১২ আগস্ট) ত্রিনিদাদে টস হেরে ব্যাটিংয়ে নেমে শাই হোপের সেঞ্চুরিতে ২৯৪ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানের পক্ষে নাসিম শাহ ও আবরার আহমেদ নেন দুটি করে উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে জেইডেন সিলসের স্যুইং জাদুতে মুখ থুবড়ে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইন। ২৩ রানে প্রথম চার উইকেট হারানোর পর মাত্র ৯২ রানেই গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস। সিলস একাই শিকার করেন ৬ উইকেট। এতেই সিরিজ নিজেদের করে নেয় স্বাগতিকরা।

ওয়েস্ট ইন্ডিজের এই জয়ের নায়ক অধিনায়ক শেই হোপ। ১৮তম ওয়ানডে সেঞ্চুরি করেন তিনি। ১০ চার ও ৫ ছক্কায় ৯৪ বলে অপরাজিত ১২০ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচ সেরার স্বীকৃতি পান ৩১ বছর বয়সী কিপার-ব্যাটসম্যান।

ওয়ানডেতে এ নিয়ে চারবার ২শ’ বা এর বেশি রানে জিতল ক্যারিবিয়ানরা। আইসিসির পূর্ণ সদস্য দলের বিপক্ষে এই ম্যাচের চেয়ে তাদের বড় জয় আছে আর মাত্র একটি। সেটি ২০১৪ সালে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে ২০৩ রানে।

এর আগে, সবশেষ ১৯৯১ সালের নভেম্বরে পাকিস্তান সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিল রিচি রিচার্ডসনের নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ।

স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ: ৫০ ওভারে ২৯৪/৬ (কিং ৫, লুইস ৩৭, কার্টি ১৭, হোপ ১২০*, রাদারফোর্ড ১৫, চেইস ৩৬, মোটি ৫, গ্রেভস ৪৩*; নাসিম ১০-০-৭২-২, হাসান ১০-১-৬০-০, তালাত ৪-০-২৬-০, আবরার ৯-১-৩৪-২, সাইম ৮-০-৩৬-১, মোহাম্মাদ নাওয়াজ ৭-০-১৭-০, সাইম ৯-০-৬০-১

পাকিস্তান: ২৯.২ ওভারে ৯২ (সাইম ০, শাফিক ০, বাবর ৯, রিজওয়ান ০, সালমান ৩০, হাসান নাওয়াজ ১৩, তালাত ১, মোহাম্মাদ নাওয়াজ ২৩*, নাসিম ৬, হাসান ০, আবরার ০; সিলস ৭.২-০-১৮-৬, শেফার্ড ৫-২-১০-০, শামার ৪-০-৭-০, মোটি ৭-০-৩৭-২, চেইস ৬-১-১৬-১)

ফল: ওয়েস্ট ইন্ডিজ ২০২ রানে জয়ী

সিরিজ: ৩ ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জয়ী ওয়েস্ট ইন্ডিজ

ম্যান অব দা ম্যাচ: শেই হোপ

ম্যান অব দা সিরিজ: জেডেন সিলস

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo