
ইসলামী আন্দোলনের প্রার্থীদের ক্লিন সুইপ
নির্বাচনী ময়দানে প্রথম চমক দেখিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির মনোনীত সকল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন— বরিশাল-১ আসনে মেহেদী হাসান রাসেল সরদার, বরিশাল-২ আসনে মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন, বরিশাল-৩ আসনে উপাধ্যক্ষ মাওলানা মোঃ সিরাজুল ইসলাম, বরিশাল-৪ আসনে মুফতি সৈয়দ এছহাক মোঃ আবুল খায়ের এবং বরিশাল ৫ ও ৬ আসনে দলটির সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।
রিটার্নিং কর্মকর্তার বক্তব্য ও পরিসংখ্যান
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন জানান, ২ ও ৩ জানুয়ারি মোট ৪৮টি মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। এর মধ্যে ৩২টি বৈধ ঘোষণা করা হয়েছে। তিনি আরও জানান, “যাদের মনোনয়নপত্র বাতিল বা স্থগিত করা হয়েছে, তারা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনের (ইসি) আপিল বোর্ডে আপিল করতে পারবেন। আপিলে বৈধতা পেলে তারা নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবেন।”
আসনভিত্তিক মনোনয়নপত্র দাখিলের চিত্র:
উল্লেখ্য, বরিশালের ছয়টি আসনে মোট ৬২টি মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও জমা পড়েছিল ৪৮টি।
| সংসদীয় আসন | এলাকা | দাখিলকৃত মনোনয়ন |
|---|---|---|
| বরিশাল-১ | গৌরনদী–আগৈলঝাড়া | ০৫টি |
| বরিশাল-২ | উজিরপুর–বানারীপাড়া | ১০টি |
| বরিশাল-৩ | বাবুগঞ্জ–মুলাদী | ০৯টি |
| বরিশাল-৪ | হিজলা-মেহেন্দিগঞ্জ | ০৬টি |
| বরিশাল-৫ | বরিশাল সদর | ১০টি |
| বরিশাল-৬ | বাকেরগঞ্জ | ০৬টি |