১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:৪৪
শিরোনাম :
বাংলাদেশ থেকে ভিসা ছাড়াই ভ্রমন করা যাবে ৩৭ টি দেশে বাংলাদেশ মন্ত্রিসভা তালিকা ২০২৬ প্রকাশ: প্রধানমন্ত্রী তারেক রহমানসহ পূর্ণাঙ্গ মন্ত্রী তালিকা বরিশালে অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই বরিশালে যুবদলের দুই নেতাকে দল থেকে বহিষ্কার শ্রমিক নেতা ছাঁটাইয়ের প্রতিবাদে উত্তাল বরিশাল রূপাতলী, মহাসড়ক অবরোধ বরিশাল বিভাগে ১৮ আসনে বিএনপি বিজয়: মন্ত্রীত্ব নিয়ে চলছে জল্পনা বরিশাল-৫ আসনে ভোটারদের ধন্যবাদ জানালেন বাসদ প্রার্থী মনীষা চক্রবর্তী ভোলায় সন্তানদের অস্ত্রের মুখে জিম্মি করে গৃহবধূকে ধর্ষন ঝালকাঠিতে ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগে বাবা আটক ভোলায় ছেলের সঙ্গে দ্বন্দ্বের জেরে বাবাকে কুপিয়ে হত্যা বরিশালে ছাত্রীকে চুমু দেওয়ার শিক্ষককে মারধর, ভিডিও ভাইরাল বরিশালে পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসে ফুলের দোকানগুলোতে উৎসবমুখর ভিড় বরগুনায় গণপিটুনিতে এক যুবকের মৃত্যু নির্বাচনোত্তর সহিংসতায় বানারীপাড়ায় আহত ৬ নির্বাচনি ঐক্য ভাঙার মাশুল: বরিশালে জামায়াত–ইসলামী আন্দোলনের বড় ধস
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

তারেক রহমানকে দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান জনগণ

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ১১৩ Time View
তারেক রহমানকে দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান জনগণ
তারেক রহমানকে দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান জনগণ

অনলাইন ডেস্ক: নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, জনগণের মধ্যে বিএনপির প্রতি সমর্থন ততই সুসংহত হচ্ছে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিংয়ের সাম্প্রতিক জনমত জরিপে দেখা গেছে, দলের সমর্থন বৃদ্ধির পাশাপাশি উত্তরদাতাদের উল্লেখযোগ্য অংশ বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে দেখছেন।

ইনোভেশন কনসাল্টিং পরিচালিত ‘পিপলস ইলেকশন পালস সার্ভে (পেপস)’–এর তৃতীয় রাউন্ডের ফলাফল অনুযায়ী, ৪৭ দশমিক ৬ শতাংশ উত্তরদাতা মনে করেন, ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। একই জরিপে ২২ দশমিক ৫ শতাংশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখছেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাহিদ ইসলামকে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছেন ২ দশমিক ৭ শতাংশ উত্তরদাতা। তবে ২২ দশমিক ২ শতাংশ এখনও সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারের বিডিবিএল ভবনে এক অনুষ্ঠানে জরিপের ফলাফল উপস্থাপন করেন ইনোভেশন কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক রুবাইয়াৎ সারওয়ার। জরিপটি পরিচালনায় সহযোগিতা করে নাগরিক প্ল্যাটফর্ম বিআরএআইএন ও ভয়েস ফর রিফর্ম।
তিন রাউন্ডের ধারাবাহিক জরিপ
পেপস জরিপের প্রথম রাউন্ড প্রকাশ করা হয় গত বছরের মার্চে এবং দ্বিতীয় রাউন্ড প্রকাশিত হয় সেপ্টেম্বরে। প্রথম ও দ্বিতীয় রাউন্ডে অংশ নেওয়া নাগরিকদের মধ্য থেকেই টেলিফোনে তৃতীয় রাউন্ডের জরিপ পরিচালনা করা হয়।

চলতি বছরের ১৬ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত সময়ে দেশের ৬৪ জেলার গ্রাম ও শহর এলাকা থেকে মোট ৫ হাজার ১৪৭টি সাক্ষাৎকার নেওয়া হয়। জরিপে ভোটার উপস্থিতি, গণভোট, আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরপেক্ষ নির্বাচন সম্পর্কে ধারণা, ভোট দেওয়ার সিদ্ধান্ত এবং দলীয় পছন্দ—এই ছয়টি বিষয়ের ওপর মতামত নেওয়া হয়।

বিএনপিকে সম্ভাব্য বিজয়ী দেখছেন অর্ধেকের বেশি
আগামীকাল নির্বাচন হলে নিজেদের এলাকায় কোন দলের প্রার্থী জিততে পারেন—এই প্রশ্নে ৫২ দশমিক ৯ শতাংশ উত্তরদাতা বিএনপি প্রার্থীর নাম উল্লেখ করেছেন। এ বিষয়ে ২৩ দশমিক ৮ শতাংশ নিশ্চিত নন বলে জানিয়েছেন।

পেপসের দ্বিতীয় রাউন্ডের তুলনায় তৃতীয় রাউন্ডে বিএনপিকে সম্ভাব্য বিজয়ী হিসেবে উল্লেখের হার ৭ দশমিক ৫ শতাংশ বেড়েছে। একই সময়ে জামায়াতে ইসলামীর ক্ষেত্রে এই হার বেড়েছে ১ দশমিক ১ শতাংশ।

আওয়ামী লীগের ভোট বিএনপিতে যাচ্ছে বেশি
জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে না। দলটির কার্যক্রমে নিষেধাজ্ঞা এবং নির্বাচন কমিশনে নিবন্ধন স্থগিত থাকায় সাবেক আওয়ামী লীগ সমর্থকদের ভোট কোন দিকে যাবে—তা নিয়ে আলোচনা চলছে।
জরিপে দেখা গেছে, আগের আওয়ামী লীগ ভোটারদের ৩২ দশমিক ৯ শতাংশ বিএনপিকে ভোট দেওয়ার সম্ভাবনা প্রকাশ করেছেন। ১৩ দশমিক ২ শতাংশ জামায়াতকে ভোট দিতে পারেন বলে জানিয়েছেন। তবে ৪১ দশমিক ৩ শতাংশ এখনো সিদ্ধান্তহীন।
এ ছাড়া আগের রাউন্ডে জামায়াত বা এনসিপিকে ভোট দেওয়ার কথা বলা কিছু ভোটারের সমর্থনও বিএনপির দিকে সরে এসেছে বলে জরিপ প্রতিবেদনে উল্লেখ করা হয়। সিদ্ধান্তহীন ভোটারদের বড় অংশও বর্তমানে বিএনপির প্রতি ঝুঁকছেন।
প্রতিবেদনে বলা হয়, বিএনপির সম্ভাব্য ৫২ দশমিক ৮ শতাংশ ভোটের মধ্যে ২৬ দশমিক ৬ শতাংশ এসেছে আগে সিদ্ধান্তহীন ও অনির্ধারিত ভোটারদের কাছ থেকে। অপরদিকে জামায়াত ও তাদের জোটের সম্ভাব্য ৩১ শতাংশ ভোটের মধ্যে ১৪ দশমিক ১ শতাংশ এসেছে একই গোষ্ঠী থেকে।
জরিপে আরও বলা হয়, তুলনামূলকভাবে জামায়াতের ভোটব্যাংকে অস্থিরতা বিএনপির চেয়ে বেশি। জামায়াতের সঙ্গে জোটের কারণে এনসিপির কিছু ভোট বিএনপির দিকে সরে যাওয়ার ইঙ্গিতও পাওয়া গেছে।
গণভোটে ‘হ্যাঁ’ বলবে ৬০ শতাংশ
ত্রয়োদশ সংসদ নির্বাচনের সঙ্গে জুলাই সনদ অনুযায়ী সংবিধানের মৌলিক সংস্কারে একটি গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
পেপস জরিপ অনুযায়ী, প্রায় ৬০ শতাংশ উত্তরদাতা গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার পক্ষে মত দিয়েছেন। তবে ২২ শতাংশ জানিয়েছেন, তারা এখনো গণভোটের বিষয়টি সম্পর্কে জানেন না। জনসংখ্যাগত ও রাজনৈতিক বিভিন্ন গোষ্ঠীর মধ্যে এ বিষয়ে সচেতনতা ও মতামতে পার্থক্য রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

 

 

সূত্র: প্রথম আলো

 

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo