


ঝালকাঠি সদর প্রতিনিধি : জামায়াত জোটের প্রার্থী ড. ফয়জুল হককে সমর্থন জানিয়ে ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) সংসদীয় আসন থেকে নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতু।
মঙ্গলবার (২০ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন তিনি।
ফেসবুক পোস্টে ডা. মাহমুদা মিতু লেখেন, “আলহামদুলিল্লাহ, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়ন প্রত্যাহার করলাম। আমার জীবনের প্রথম ভোট ইনশাআল্লাহ দাঁড়িপাল্লায় হবে।”
তিনি আরও লেখেন, কাঠালিয়া–রাজাপুর আসনের যারা তাকে ভালোবাসেন ও পাশে থাকতে চেয়েছেন, তাদের সবাইকে জামায়াত প্রার্থী ড. ফয়জুল হকের পাশে থাকার আহ্বান জানান।
“আমি ইনশাআল্লাহ গণভোটে ‘হ্যাঁ’ এবং দাঁড়িপাল্লার প্রচারণায় ঝালকাঠি-১ আসনে মাঠে থাকব। যারা আমার সঙ্গে প্রচারণায় থাকতে চেয়েছিলেন বা আমাকে ভাত খাওয়াতে চেয়েছিলেন—সে সুযোগ এখনো আছে। আমি পুরো সময় মাঠে থাকবো,”—বলেন তিনি।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠির দুটি সংসদীয় আসনে ডা. মাহমুদা মিতুসহ মোট চারজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
মঙ্গলবার বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মমিন উদ্দিনের কার্যালয়ে উপস্থিত হয়ে তারা আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহারের ফরম জমা দেন।
ঝালকাঠি-১ আসনের চিত্র
ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে মনোনয়ন প্রত্যাহার করেছেন—
বিএনপির স্বতন্ত্র প্রার্থী গোলাম আজম সৈকত
জাতীয় নাগরিক পার্টির ডা. মাহমুদা আলম মিতু
বাংলাদেশ লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান
এই আসনে বর্তমানে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন—
রফিকুল ইসলাম জামাল (বিএনপি)
ড. ফয়জুল হক (জামায়াতে ইসলামী)
ইব্রাহীম আল হাদী (ইসলামি আন্দোলন বাংলাদেশ)
এনামুল ইসলাম রুবেল (জাতীয় পার্টি)
মাহিবুল ইসলাম মাহিম (জাতীয় পার্টি)
সোহরাব হোসেন (জাতীয় সমাজতান্ত্রিক দল)
জসিম উদ্দিন তালুকদার (জনতা দল)
ঝালকাঠি-২ আসনের চিত্র
অন্যদিকে ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর–নলছিটি) আসনে আমার বাংলাদেশ (এবি পার্টি)-এর প্রার্থী শেখ জামাল হোসেন তার মনোনয়ন প্রত্যাহার করেছেন।
এই আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন—
ইসরাত সুলতানা ইলেন ভুট্টো (বিএনপি)
শেখ নেয়ামুল করিম (জামায়াতে ইসলামী)
সিরাজুল ইসলাম সিরাজী (ইসলামী আন্দোলন বাংলাদেশ)
ফোরকান হোসেন (এনপিপি)
মাসুদ পারভেজ (জেএসডি)
মো. মাহমুদুল ইসলাম সাগর (গণঅধিকার পরিষদ)
স্বতন্ত্র প্রার্থী সৈয়দ রাজ্জাক আলী সেলিম