ঢাকা 3:09 am, Wednesday, 7 October 2026
শিরোনাম:
বরিশালে ডিবির সাঁড়াশি অভিযানে ৭ জন আটক বরিশালে দুর্গাপূজার নিরাপত্তায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা বরিশাল কোতোয়ালি মডেল থানার নতুন ওসি মনিরুল ইসলাম বরিশালে পিকআপের গোপন চেম্বার থেকে ৯০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ বরিশালে ১৮টি হারানো মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর বরিশাল ভাটিখানায় তালাবদ্ধ কক্ষ থেকে শিক্ষিকার মরদেহ উদ্ধার বরিশাল সিটি নির্বাচন: বিএনপিতে ১১ মনোনয়নপ্রত্যাশী, মাঠে জামায়াত-এনসিপি বরিশালে বাজার মনিটরিং জোরদারের নির্দেশ, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বরিশালে এলপিজি গ্যাসের তীব্র সংকট, বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার ২৪ বছর পর ফিরছে ‘অপারেশন ক্লিন হার্ট’
সর্বশেষ
বরিশালে ডিবির সাঁড়াশি অভিযানে ৭ জন আটক বরিশালে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা বরিশালে শেবাচিমে ডেঙ্গুতে একদিনে দুই নারীর মৃত্যু বরিশালে অ্যাম্বুল্যান্স-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪ বরিশালে দুর্গাপূজার নিরাপত্তায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ময়মনসিংহের বাবা-ছেলের প্রতারণার সংবাদ প্রকাশ, সাবেক সেনাসদস্যের হুমকির মুখে সাংবাদিক বরিশাল কোতোয়ালি মডেল থানার নতুন ওসি মনিরুল ইসলাম বরিশালে ভোক্তার অভিযান ৯ প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা বরিশালে পিকআপের গোপন চেম্বার থেকে ৯০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ বরিশালে ১৮টি হারানো মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

ঝালকাঠিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,ইয়াবা-গাঁজাসহ আটক ৫

সংবাদকর্মী
  • প্রকাশের সময়: 11:41:33 pm, Friday, 25 September 2026
  • / 176 Time View
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বরিশাল নিউজ

নিজস্ব প্রতিবেদক, ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১২৩ পিস ইয়াবা ও প্রায় ৪০০ গ্রাম গাঁজাসহ পাঁচজনকে আটক করা হয়েছে। পরে আটক ব্যক্তিদের মধ্যে একজনকে দেড় বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের লেবুবুনিয়া বাজারের গাইনবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি। অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লেবুবুনিয়া বাজারের গাইনবাড়ি এলাকায় রাজু গাইনের একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালানো হয়। সেখানে অবস্থানরত পাঁচজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১২৩ পিস ইয়াবা ও প্রায় ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—হাজিরহাট গ্রামের নুরু হাওলাদারের ছেলে ইয়াসিন (২৫), নারিকেলবাড়িয়া গ্রামের মোদাচ্ছের খানের ছেলে রাকিব (২৩), নৈকাঠি গ্রামের সুলতানের ছেলে এমাদুল (৪০), লেবুবুনিয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মিরাজ হোসেন (২৬) এবং হাবিবুর রহমানের ছেলে হাসিবুর রহমান (২৩)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে একজনকে দেড় বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে তাকে আরও এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। অন্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ইউএনও রিফাত আরা মৌরি বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মাদকদ্রব্যের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে উদ্ধার করা ইয়াবা ও গাঁজা জব্দ করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, লেবুবুনিয়া বাজারের আশপাশের কয়েকটি পরিত্যক্ত স্থাপনা ও নির্জন স্থানে দীর্ঘদিন ধরে মাদকের আড্ডা বসে আসছিল। প্রশাসনের এ অভিযানের ফলে ওই এলাকায় মাদকবিরোধী তৎপরতা আরও জোরদার হবে বলে আশা করছেন স্থানীয়রা।

ট্যাগ :

এই সংবাদটি আপনার সোসালমিডিয়া শেয়ার করুন

বরিশাল নিউজ

ঝালকাঠিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,ইয়াবা-গাঁজাসহ আটক ৫

প্রকাশের সময়: 11:41:33 pm, Friday, 25 September 2026