১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ভোর ৫:৫৯
শিরোনাম :
বরিশাল সংবাদ- নাম ব্যবহার করে ভুয়া পরিচয়পত্র : গুরুত্বপূর্ণ ব্যাখ্যা, সতর্কীকরণ ও আইনগত পদক্ষেপ বরিশাল কাউনিয়া থানার সাবেক পুলিশ পরিদর্শকের দণ্ড বহাল বরিশালে অজ্ঞাতনামা ৩০০ গ্রামবাসীর বিরুদ্ধে মামলা বরিশালে দুই সন্তানকে ফেলে লাপাত্তা মা বরিশালে ব্ল্যাকমেইলার ও ভুয়া সাংবাদিক আটক বরিশাল  শের-ই-বাংলা মেডিকেলে (শেবাচিম) ডেঙ্গুতে একজনের মৃত্যু বরিশালে চুরি করা মালামাল আনতে গিয়ে জনতার হাতে আটক দুই চোর বরিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আট হাজার পিস আইসক্রিম ধ্বংস বরিশালে পুলিশ সদস্যের হামলার শিকার হয়ে হাসপাতালে সাংবাদিক! বরিশালে এবি পার্টির সংবাদ সম্মেলনে বরিশালে মহাসড়কে মাঝে থাকা পার্ক উচ্ছেদের দাবিতে মানবন বরিশালে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, অভিযুক্ত শিক্ষক আটক বরিশালে হানি ট্র্যাপ চক্রের নারী সদস্য আটক বরিশালে ছাত্রদলের তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ ভোলা সেতু বাস্তবায়ন আগামী সরকারের দায়িত্ব: মুহাম্মদ ফওজুল কবির খান
ভোলা সেতু বাস্তবায়ন আগামী সরকারের দায়িত্ব: মুহাম্মদ ফওজুল কবির খান - বরিশাল
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

ঝালকাঠিতে বাস-ইজিবাইক সংঘর্ষে র‌্যাব সদস্য নিহত

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ২৪০ Time View
ঝালকাঠিতে বাস-ইজিবাইক সংঘর্ষে র‌্যাব সদস্য নিহত - বরিশাল

ঝালকাঠির নলছিটি উপজেলায় যাত্রীবাহী ইজিবাইকে ধাক্কা দিয়ে একটি বাস সড়কের পাশে খাদে পড়ে গেছে। এ ঘটনায় ইজিবাইকের যাত্রী ও র‌্যাব সদস্য আনোয়ার আকন (৪২) নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার (৭ নভেম্বর) বেলা ৩টার দিকে বরিশাল–পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের দপদপিয়া ইউনিয়নের ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ার আকন উপজেলার বাসিন্দা আব্দুল মালেক আকনের ছেলে। তিনি বিজিবির সদস্য হিসেবে র‌্যাব-১০–এ কর্মরত ছিলেন বলে জানিয়েছেন তাঁর শ্যালক মো. তামিম।

আহতদের মধ্যে রয়েছেন নিহত আনোয়ারের কলেজপড়ুয়া মেয়ে আইরিন, ইজিবাইক চালক এবং অপর এক যাত্রী। তারা বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আনোয়ারের শ্যালক মো. তামিম জানান, ছোট ভাইয়ের বিয়ে উপলক্ষে ছুটিতে বাড়ি এসেছিলেন আনোয়ার। সকালে বাবা-মায়ের সঙ্গে দেখা করতে মেয়েকে নিয়ে জুরকাঠিতে যান। সেখান থেকে শ্বশুরবাড়ি বুড়িরহাটে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন তারা।

তামিম আরও বলেন, “ঢাকা থেকে ছেড়ে আসা বাকেরগঞ্জগামী খান পরিবহনের একটি বাস উল্টো পথে ঢুকে পড়লে ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায় এবং ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই আনোয়ার মারা যান।”

খবর পেয়ে নলছিটি ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। ফায়ার সার্ভিসের টিম লিডার জাহিদুল ইসলাম বলেন, “আনোয়ার আকনের লাশ আইন-শৃঙ্খলা বাহিনীের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।”

নলছিটি থানার ওসি আব্দুস সালাম জানান, “দুর্ঘটনার পর সড়কে কিছু সময়ের জন্য যানজট সৃষ্টি হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনার পরপরই বাসচালক ও সহকারী পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

 

🔴আমাদের ফেইজবু পেইজ ফলো দিয়ে একটিভ থাকুন
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

ঝালকাঠিতে বাস-ইজিবাইক সংঘর্ষে র‌্যাব সদস্য নিহত - বরিশাল

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
ঝালকাঠিতে বাস-ইজিবাইক সংঘর্ষে র‌্যাব সদস্য নিহত - বরিশাল
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo