১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:৫০
শিরোনাম :
বাংলাদেশ থেকে ভিসা ছাড়াই ভ্রমন করা যাবে ৩৭ টি দেশে বাংলাদেশ মন্ত্রিসভা তালিকা ২০২৬ প্রকাশ: প্রধানমন্ত্রী তারেক রহমানসহ পূর্ণাঙ্গ মন্ত্রী তালিকা বরিশালে অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই বরিশালে যুবদলের দুই নেতাকে দল থেকে বহিষ্কার শ্রমিক নেতা ছাঁটাইয়ের প্রতিবাদে উত্তাল বরিশাল রূপাতলী, মহাসড়ক অবরোধ বরিশাল বিভাগে ১৮ আসনে বিএনপি বিজয়: মন্ত্রীত্ব নিয়ে চলছে জল্পনা বরিশাল-৫ আসনে ভোটারদের ধন্যবাদ জানালেন বাসদ প্রার্থী মনীষা চক্রবর্তী ভোলায় সন্তানদের অস্ত্রের মুখে জিম্মি করে গৃহবধূকে ধর্ষন ঝালকাঠিতে ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগে বাবা আটক ভোলায় ছেলের সঙ্গে দ্বন্দ্বের জেরে বাবাকে কুপিয়ে হত্যা বরিশালে ছাত্রীকে চুমু দেওয়ার শিক্ষককে মারধর, ভিডিও ভাইরাল বরিশালে পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসে ফুলের দোকানগুলোতে উৎসবমুখর ভিড় বরগুনায় গণপিটুনিতে এক যুবকের মৃত্যু নির্বাচনোত্তর সহিংসতায় বানারীপাড়ায় আহত ৬ নির্বাচনি ঐক্য ভাঙার মাশুল: বরিশালে জামায়াত–ইসলামী আন্দোলনের বড় ধস
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নেই ন্যায়ের বরিশাল গড়তে চাই: শায়খে চরমোনাই

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ৯০ Time View
জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নেই ন্যায়ের বরিশাল গড়তে চাই: শায়খে চরমোনাই
জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নেই ন্যায়ের বরিশাল গড়তে চাই: শায়খে চরমোনাই

বরিশাল প্রতিনিধি : ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বরিশাল-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নের মাধ্যমেই একটি সুন্দর, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী বরিশাল গড়ে তোলা সম্ভব।
তিনি বলেন, দুর্নীতি, সন্ত্রাস ও বৈষম্যমুক্ত বরিশাল গড়তে হলে ইসলামী মূল্যবোধের আলোকে জনকল্যাণমুখী রাজনীতির কোনো বিকল্প নেই। জনপ্রত্যাশার বরিশাল গড়তে তিনি সর্বাত্মকভাবে কাজ করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে বরিশাল নগরীর সাগরদী বাজার থেকে রূপাতলী পর্যন্ত আয়োজিত গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
গণসংযোগকালে মুফতি ফয়জুল করীম ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ, পথচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি সাধারণ মানুষের সমস্যা, চাহিদা ও সম্ভাবনার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সমাধানে আন্তরিক উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
তিনি আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান সৃষ্টি এবং নৈতিকতার উন্নয়ন ছাড়া কোনো টেকসই উন্নয়ন সম্ভব নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ রাষ্ট্রক্ষমতায় গেলে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবে।
গণসংযোগ কর্মসূচির শেষে তিনি বরিশালের সর্বস্তরের মানুষের সহযোগিতা, সমর্থন ও দোয়া কামনা করেন।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo