২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:২০
শিরোনাম :
প্রথম দিনেই প্রচারণায় সরগরম বরিশাল সদর-৫ বরিশালে সেনাবাহিনীর অভিযানে যাত্রীবাহী বাস থেকে ৬৪ মন অবৈধ জাটকা জব্দ বরিশালে ইসলামী আন্দোলনের প্রার্থীর আনুষ্ঠানিক প্রচার শুরু বরিশালে সেনাবাহিনীর অভিযানে নগদ টাকা, মাদক ও অস্ত্রসহ পাঁচজন আটক পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি প্রচারে হামলার অভিযোগ ফেসবুক পোস্ট দিয়ে জামায়াত নেতার পদত্যাগের ঘোষণা ভাইরাল বক্তব্যে ক্ষতি নয়, বরং ভোট বেড়েছে: ড. ফয়জুল হক বরিশালে দুইটি দেশীয় ধারালো অস্ত্রসহ যুবক আটক বরিশাল-৫ আসনে ধানের শীষের প্রতিদ্বন্দ্বী এখন হাতপাখা বরিশালের ছয় আসনে ৩৬ প্রার্থীর প্রতীক বরাদ্দ, শুরু হলো আনুষ্ঠানিক প্রচার বরিশালে উদ্ধার হওয়া গলাকাটা যুবকের পরিচয় মিলেছে ঝালকাঠি-১ আসনে তিন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, মাঠে ৭ জন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকার, তবে সংসদ নির্বাচন হবে সম্পূর্ণ নিরপেক্ষ: তৌহিদ হোসেন, আওয়ামী লীগের নিরপরাধ কর্মীদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের: ফয়জুল করীম পটুয়াখালী-৩ আসনে ঘোড়া প্রতীক পেলেন হাসান মামুন, ট্রাক প্রতীকে লড়বেন নুর
ব
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বরগুনার ১৭ জেলের সন্ধান, ভারতের গুজরাট কারাগারে বন্দী

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬
  • ৭২ Time View
InShot_20260108_021437461

বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে দুই বছর আগে ঘূর্ণিঝড় মিধিলির কবলে পড়ে নিখোঁজ হওয়া বরগুনার ১৭ জন জেলের সন্ধান মিলেছে। পুলিশের বিশেষ শাখা (এসবি) সূত্রে জানা গেছে, তারা বর্তমানে ভারতের গুজরাট রাজ্যের একটি কারাগারে বন্দী রয়েছেন। দীর্ঘদিন ধরে অনিশ্চয়তা ও শোকের মধ্যে থাকা পরিবারগুলোর মাঝে এ খবরে ফিরেছে স্বস্তি ও আশার আলো।
২০২৩ সালের নভেম্বর মাসের প্রথম দিকে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী এলাকা থেকে ‘এফবি এলাহী ভরসা’ নামের একটি ট্রলার নিয়ে ১৭ জন জেলে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। ১৭ নভেম্বর ঘূর্ণিঝড় মিধিলির তাণ্ডবে ট্রলারটি নিখোঁজ হয়। এরপর দীর্ঘ দুই বছর ধরে তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।
বরগুনা জেলা পুলিশের বিশেষ শাখার জেলা ইন্টেলিজেন্স অফিসার (ওয়ান) মো. কামরুজ্জামান জানান, সম্প্রতি এসবিতে পাঠানো এক তথ্যে জানা গেছে, ঘূর্ণিঝড় মিধিলিতে নিখোঁজ বরগুনার ১৭ জন জেলে ভারতের গুজরাট রাজ্যের একটি কারাগারে বন্দী রয়েছেন। ওই তথ্যের ভিত্তিতে নিখোঁজ জেলেদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের ছবি ও প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে ঢাকায় এসবিতে পাঠানো হয়েছে। যাচাই-বাছাই শেষে পরবর্তী আইনগত ও কূটনৈতিক ব্যবস্থা নেওয়া হবে।
নিখোঁজ ১৭ জেলের মধ্যে ১৬ জনের বাড়ি বরগুনা সদর উপজেলায়। এর মধ্যে নলটোনা ইউনিয়নের গাজী মাহমুদ গ্রামের সাতজন হলেন—আবদুর রব মিয়া, মনির হোসেন, খলিলুর রহমান, লিটন হাওলাদার, শহিদুল ইসলাম, মো. কালুমিয়া ও সিদ্দিক মৃধা। ঢলুয়া ইউনিয়নের মরখালী গ্রামের নয়জন হলেন—আবদুল খালেক বয়াতি, আউয়াল বিশ্বাস, আল আমিন, নান্টুখান, মো. ইউনুস, মো. সোবাহান খান, মো. মাহতাব, মো. কামাল ও মো. ফারুক। অপর একজন পাথরঘাটা উপজেলার ছোট টেংরা এলাকার বাসিন্দা।
গুজরাট কারাগারে বন্দী জেলে ইউনুস সরদারের মা তারাবানু (৭০) কান্নাজড়িত কণ্ঠে বলেন,
“শুনছি আমার পোলাডা ইন্ডিয়ার কারাগারে আটকায় আছে। দুই বছর ধরে নিখোঁজ ছিল। এই খবর শোনার পর শূন্য বুকটা ভরে উঠছে। কখন পোলাডা বাড়ি ফিরবে, কখন ওর মুখটা ছুঁয়ে দেখবো—এই অপেক্ষায় আছি। ছেলেটা নিখোঁজ হওয়ার পর ওর বাবা মারা গেছে। আমরা এখন অন্যের বাড়িতে কাজ করে কোনো রকমে দিন কাটাই।”
আরেক জেলে আল আমিনের স্ত্রী সালমা আক্তার বলেন,
“দুই বছর তিন মাস পর জানতে পারলাম আমার স্বামী জীবিত, কিন্তু ভারতের কারাগারে বন্দী। পুলিশ আমাদের নাম-ঠিকানা নিয়েছে। সরকারের সহযোগিতা পেলে দ্রুত তারা দেশে ফিরতে পারবেন—এই আশায় প্রতিদিন পথ চেয়ে থাকি।”
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন,
“ঘূর্ণিঝড় মিধিলিতে নিখোঁজ ওই ট্রলারের সব জেলের সন্ধান পাওয়া গেছে। তারা গুজরাট কারাগারে আছেন। প্রয়োজনীয় তথ্য ইতোমধ্যে পুলিশ প্রশাসনের মাধ্যমে পাঠানো হয়েছে। আশা করছি সরকার দ্রুত উদ্যোগ নেবে।”
নলটোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুজ্জামান মাহফুজ জানান, তার ইউনিয়নের সাতজন জেলে ওই ঘটনায় নিখোঁজ হন। সম্প্রতি তাদের খোঁজ পাওয়ায় পরিবারগুলো কিছুটা স্বস্তি পেয়েছে।
এ বিষয়ে বরগুনা জেলা প্রশাসক তাছলিমা আক্তার বলেন,
“বিষয়টি আমরা খোঁজ নিয়ে দেখছি। জেলেদের দেশে ফিরিয়ে আনতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।”
দীর্ঘ দুই বছর পর প্রিয়জনদের জীবিত থাকার খবরে নিখোঁজ পরিবারগুলোর চোখে-মুখে এখন একটাই প্রত্যাশা—দুই দেশের কূটনৈতিক উদ্যোগে দ্রুত যেন তাদের স্বজনরা নিরাপদে দেশে ফিরতে পারেন।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
মিরাজ টেলিকম বরিশাল
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰
BSL Gents Purlar

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo