১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:৩৪
শিরোনাম :
বরিশালে অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই বরিশালে যুবদলের দুই নেতাকে দল থেকে বহিষ্কার শ্রমিক নেতা ছাঁটাইয়ের প্রতিবাদে উত্তাল বরিশাল রূপাতলী, মহাসড়ক অবরোধ বরিশাল বিভাগে ১৮ আসনে বিএনপি বিজয়: মন্ত্রীত্ব নিয়ে চলছে জল্পনা বরিশাল-৫ আসনে ভোটারদের ধন্যবাদ জানালেন বাসদ প্রার্থী মনীষা চক্রবর্তী ভোলায় সন্তানদের অস্ত্রের মুখে জিম্মি করে গৃহবধূকে ধর্ষন ঝালকাঠিতে ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগে বাবা আটক ভোলায় ছেলের সঙ্গে দ্বন্দ্বের জেরে বাবাকে কুপিয়ে হত্যা বরিশালে ছাত্রীকে চুমু দেওয়ার শিক্ষককে মারধর, ভিডিও ভাইরাল বরিশালে পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসে ফুলের দোকানগুলোতে উৎসবমুখর ভিড় বরগুনায় গণপিটুনিতে এক যুবকের মৃত্যু নির্বাচনোত্তর সহিংসতায় বানারীপাড়ায় আহত ৬ নির্বাচনি ঐক্য ভাঙার মাশুল: বরিশালে জামায়াত–ইসলামী আন্দোলনের বড় ধস নিরঙ্কুশ জয়ের পর প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার তারেক রহমানের বরিশাল সদর-৫ আসনে সমাবেশ ও গণমিছিল
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

গ্রেফতার এড়াতে নদীতে ঝাঁপ দিলেন যুবক, অতঃপর…

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭৫ Time View

পটুয়াখালীতে লোহালিয়া ব্রিজের নীচ থেকে তুহিন হাওলাদার (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। ডিবি পুলিশের গ্রেফতার  এড়াতে (০২ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে তুহিন নদীতে ঝাঁপ দেয়।

বুধবার (৩ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে লোহালিয়া নদীর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তুহিনের লাশ উদ্ধার করা হয়। তিনি পটুয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডস্থ টাউন জৈনকাঠী এলাকার বাসিন্দা মোঃ কালাম হাওলাদারের ছেলে।

স্থানীয়রা জানান, গত মঙ্গলবার রাত ১১টার দিকে লোহালিয়া ব্রিজ সংলগ্ন ডকইয়ার্ড এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে তুহিন, কসাই আল-আমিন এবং সিডি আল-আমিন নামে দুজনসহ মোট তিনজন নদীতে ঝাঁপ দেয়। এর মধ্যে কসাই আল-আমিন ও সিডি আল-আমিন সাঁতার কেটে নদীর ওপার যায়, তবে তুহিন নিখোঁজ ছিলেন। নদীতে ঝাঁপ দেয়ার প্রায় ২৪ ঘন্টা পর লোহালিয়া সেতুর নিচে তার মরদেহ ভেসে ওঠে।

তুহিনের স্ত্রী সুখি আক্তার, পাঁচ বছর বয়সী কন্যা জান্নাতুল ফেরদৌস এবং মাত্র দুই মাস বয়সী নবজাতক পুত্র আবু তাহেরের দুটি সন্তান রয়েছে।

তুহিনের চাচাতো ভাই মোঃ মিরাজ বলেন, শুনেছি সোমবার রাতে এলাকায় ডিবি পুলিশ আসছিল। এরপর তুহিন, কসাই আল-আমিন আর সিডি আল-আমিনকে ধাওয়া করেছে। এদের মধ্যে কসাই আল-আমিন ওপার উঠে গেলেও তুহিন উঠতে পারেনি; আজ নদীতে তার লাশ পেয়েছি।

অভিযানের বিষয়ে জানতে পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক জসিম উদ্দিন সাংবাদিকদের জানান, মাদক সংক্রান্ত ঘটনায় ডিবির একটি টিম সার্বক্ষণিক বাইরে টহলে থাকে। তবে গতকাল ঐ এলাকায় তাদের কোন অভিযান পরিচালনা করা হয়নি।

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইমতিয়াজ আহমেদ সাংবাদিকদের জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি। থানা পুলিশের পাশাপাশি সিআইডির ক্রাইম সিন ইউনিট রহস্য উদঘাটনে কাজ করছে।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo