১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ৩:৩৯
শিরোনাম :
বরিশালে আসামিদের হামলার শিকার বন্দর থানার দুই পুলিশ সদস্য উদ্ধার করা সম্ভব হলেও বাঁচানো যায়নি শিশু সাজিদকে বরিশালে পৃথক অভিযানে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি বরিশাল সদর গার্লস স্কুলে ভর্তি–লটারিতে উত্তীর্ণ হলো নুহা বরিশালে কিস্তির টাকা না পেয়ে হাঁস নিয়ে গেল এনজিও কর্মী পদত্যাগ করলেন উপদেষ্টা আসিফ এবং মাহফুজ বরিশালে বিবাহ বিচ্ছেদের পর নারীর বিরুদ্ধে অপপ্রচার ও হুমকি বরিশালে তোশকের মধ্যে লুকানো বস্তা বস্তা সাবমেরিন ক্যাবল বিএনপির ভোলা সদর উপজেলার কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার বরিশালে সাংবাদিককে হাতুড়িপেটায় পুলিশ সদস্যকে প্রত্যাহার বরিশালে ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল ঢাকায় মা–মেয়ে হত্যার মূল আসামি বরিশালে গ্রেপ্তার বরিশাল সংবাদ- নাম ব্যবহার করে ভুয়া পরিচয়পত্র : গুরুত্বপূর্ণ ব্যাখ্যা, সতর্কীকরণ ও আইনগত পদক্ষেপ বরিশাল কাউনিয়া থানার সাবেক পুলিশ পরিদর্শকের দণ্ড বহাল
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

আদালতের বারান্দায় নৃশংস হামলা, বিচার চেয়ে কাঁদল ভুক্তভোগী পরিবার

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২১ Time View

ঝালকাঠির নলছিটিতে জমি বিরোধের জেরে হামলা, ভাঙচুর, লুটপাটের ঘটনায় বিচার চাইতে গিয়ে আদালতের বারান্দায় নৃশংস হামলার শিকার হয়েছে একটি পরিবার। আদালতের বারান্দায় কুপিয়ে জখম করা হয় পরিবারের একজন সদস্যকে। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে বরিশাল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পরিবারের সদস্য মিরাজ মাঝি জানান, তাদের পরিবারের সঙ্গে প্রতিপক্ষের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষরা একাধিকবার তাদের ঘরে আগুন দেয়, ভাঙচুর চালায়, মালামাল লুটপাট করে এবং ফলদ গাছপালা কেটে নিয়ে যায়। এমনকি ঝালকাঠির জেলা প্রশাসক কর্তৃক অসহায় পরিবারের জন্য নির্মিত একটি ঘরও হামলাকারীরা ভেঙে লুটপাট করে।

তিনি বলেন, আসামিরা ভয়ভীতি দেখিয়ে আমাদের জমি লিখে নেওয়ার পাশাপাশি ১০ লাখ টাকা দাবি করে আসছে। এ দাবি না মানায় প্রতিপক্ষরা একের পর এক মামলা দিয়ে হয়রানি করছে। ইতোমধ্যে আমাদের বিরুদ্ধে ৩টি মামলা দায়ের করা হয়েছে, যার একটি প্রমাণের অভাবে খারিজ হয়ে গেছে। এমনকি মিথ্যা অভিযোগে একটি হত্যা মামলাও দায়ের করে আমাদের পরিবারকে চাপে রাখার চেষ্টা চালানো হচ্ছে।

সবশেষ হামলার ঘটনাটি ঘটেছে গত ১১ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে ঝালকাঠি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৪র্থ তলায়। এ সময় মিরাজ মাঝি ও তার পরিবারের সদস্যরা আদালতের ৪০৪ নম্বর কক্ষের সামনে অবস্থান করছিলেন। এসময় পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষ রফিকুল মাঝি (২৩), জহিরুল মাঝি (২৫), মনি আক্তার (৩৫) ও পপি আক্তার (২৭) হঠাৎ আমাদের ওপর অতর্কিত হামলা করে।

এসময় ১নম্বর অভিযুক্ত রফিকুল মাঝি তার পকেট থেকে চাকু বের করে জসিম মাঝিকে আঘাত করে। এতে জসিমের নাকে গুরুতর জখম হয়। প্রথমে তাকে ঝালকাঠি সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, হামলার সময় আদালত প্রাঙ্গণে উপস্থিত লোকজন চিৎকার শুনে এগিয়ে আসেন এবং পুলিশের সহায়তায় হামলাকারীদেরকে আটক করা হয়। তবে আদালতের বাহিরে আবারও হামলার উদ্দেশ্যে এমদাদুল মাঝি ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী নিয়ে দাঁড়িয়েছিল। পরবর্তীতে পুলিশ পাহারায় ভুক্তভোগী পরিবার আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন।

মিরাজ মাঝি অভিযোগ করে বলেন, হামলাকারীরা এলাকায় প্রভাবশালী এবং বর্তমান রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় থেকে তাদের ভয়ভীতি প্রদর্শন করছে। ফলে তারা পরিবার-পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা কান্নাজড়িত কণ্ঠে বলেন– আমরা অসহায়, নিরাপত্তাহীনতায় ভুগছি। জীবনের ভয়ে নিজ বাড়িতে পর্যন্ত থাকতে পারছি না। আমাদের ওপর সংঘটিত নৃশংস হামলার যথাযথ বিচার চাই এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo