১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:৩৪
শিরোনাম :
বাংলাদেশ থেকে ভিসা ছাড়াই ভ্রমন করা যাবে ৩৭ টি দেশে বাংলাদেশ মন্ত্রিসভা তালিকা ২০২৬ প্রকাশ: প্রধানমন্ত্রী তারেক রহমানসহ পূর্ণাঙ্গ মন্ত্রী তালিকা বরিশালে অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই বরিশালে যুবদলের দুই নেতাকে দল থেকে বহিষ্কার শ্রমিক নেতা ছাঁটাইয়ের প্রতিবাদে উত্তাল বরিশাল রূপাতলী, মহাসড়ক অবরোধ বরিশাল বিভাগে ১৮ আসনে বিএনপি বিজয়: মন্ত্রীত্ব নিয়ে চলছে জল্পনা বরিশাল-৫ আসনে ভোটারদের ধন্যবাদ জানালেন বাসদ প্রার্থী মনীষা চক্রবর্তী ভোলায় সন্তানদের অস্ত্রের মুখে জিম্মি করে গৃহবধূকে ধর্ষন ঝালকাঠিতে ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগে বাবা আটক ভোলায় ছেলের সঙ্গে দ্বন্দ্বের জেরে বাবাকে কুপিয়ে হত্যা বরিশালে ছাত্রীকে চুমু দেওয়ার শিক্ষককে মারধর, ভিডিও ভাইরাল বরিশালে পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসে ফুলের দোকানগুলোতে উৎসবমুখর ভিড় বরগুনায় গণপিটুনিতে এক যুবকের মৃত্যু নির্বাচনোত্তর সহিংসতায় বানারীপাড়ায় আহত ৬ নির্বাচনি ঐক্য ভাঙার মাশুল: বরিশালে জামায়াত–ইসলামী আন্দোলনের বড় ধস
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর বিএনপিতে যোগদান নিয়ে নগরীতে তোলপাড়

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
  • ৮৮ Time View
আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর  বিএনপিতে যোগদান নিয়ে নগরীতে তোলপাড়
আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর বিএনপিতে যোগদান নিয়ে নগরীতে তোলপাড়
এস.এন পলাশ ॥ স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের পর দীর্ঘ দেড় বছর ধরে আত্মগোপনে থাকা দলটির দোসররা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আবার প্রকাশ্যে আসতে শুরু করেছে। আত্মরক্ষার কৌশল হিসেবে বিতর্কিত এসব ব্যক্তির বিএনপিতে যোগদানের প্রবণতা তৃণমূল পর্যায়ে চরম অসন্তোষ ও ক্ষোভের জন্ম দিয়েছে।
এমনই এক ঘটনায় উত্তাল হয়ে উঠেছে বরিশাল নগরীর রাজনীতি। জানা গেছে, বরিশাল নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কথিত ভূমিদস্যু নুরুল ইসলাম রবিবার (২৫ জানুয়ারি) বরিশাল-৫ আসনে বিএনপির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ারকে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেন। এ ঘটনার পরপরই স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।
ঘটনার প্রতিবাদে সোমবার বরিশাল নগরীর ২৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের নেতা-কর্মীরা সংবাদ সম্মেলন করে ক্ষোভ প্রকাশ করেন। তারা অভিযোগ করেন, নুরুল ইসলাম আওয়ামী লীগের শাসনামলে নগরীর সাবেক মেয়র খোকন আবদুল্লাহর আস্থাভাজন হিসেবে ক্ষমতার অপব্যবহার করে ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন। নির্বাচনের সময় কেন্দ্র দখল, বিএনপির নেতা-কর্মীদের ওপর নির্যাতন এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও তোলেন তারা।
ছাত্রদলের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় নুরুল ইসলাম সাধারণ মানুষের বিপুল পরিমাণ জমি অবৈধভাবে দখল করেছেন। একসময় রুটির কারখানার ব্যবসার সঙ্গে যুক্ত থাকলেও ক্ষমতার দাপটে দুর্নীতির মাধ্যমে অল্প সময়েই কোটিপতি বনে যান তিনি। শুধু তাই নয়, বিএনপির নেতা-কর্মীদের গুম, নির্যাতন ও মিথ্যা মামলায় পুলিশের হাতে তুলে দেওয়ার ক্ষেত্রেও তিনি ছিলেন আওয়ামী লীগের সামনের সারির সহযোগী।
তারা আরও অভিযোগ করেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের সময় নুরুল ইসলামের ওয়ার্ডে বিএনপির নেতা-কর্মীরা সভা-সমাবেশ করা তো দূরের কথা, নিজ নিজ বাড়িতেও নিরাপদে থাকতে পারেননি। সেই ব্যক্তি এখন রাজনৈতিক ভোল পাল্টে আত্মরক্ষার জন্য বিএনপিতে যোগ দেওয়ার চেষ্টা করছেন যা তৃণমূলের জন্য অত্যন্ত অপমানজনক ও উদ্বেগজনক।
এ বিষয়ে বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক বলেন, “আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর নুরুল ইসলাম কবে বা কীভাবে বিএনপিতে যোগ দিয়েছেন, সে বিষয়ে আমি কিছুই জানি না। কেন্দ্রীয়ভাবে স্বৈরাচারী আওয়ামী লীগের বিতর্কিত নেতা-কর্মীদের দলে নেওয়ার বিষয়ে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। আত্মরক্ষা কিংবা ব্যক্তিগত স্বার্থে কাউকে দলে নেওয়ার সুযোগ নেই।”
একই সুরে কথা বলেন বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মো. জিয়াউদ্দিন সিকদার জিয়া। তিনি বলেন, “বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। আদর্শে বিশ্বাসী যে কেউ দলে আসতে পারে, তবে অবশ্যই দলীয় নিয়ম-নীতি অনুসরণ করে। নুরুল ইসলাম একজন বিতর্কিত আওয়ামী লীগ নেতা তাকে দলে নেওয়ার প্রশ্নই আসে না।”
এদিকে, এ বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও বরিশাল-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মজিবুর রহমান সরোয়ারের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তিনি ফোন রিসিভ করেননি। অনেকে বলছেন কেবলমাত্র ২৭ নং ওয়ার্ডের নির্বাচনী খরচ যোগাতে বিতর্কিত এই নুরুল ইসলামকে বিএনপিতে জায়গা দিয়েছেন মজিবুর রহমান সারোয়ার।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনকে সামনে রেখে বিতর্কিত ও সুবিধাবাদী ব্যক্তিদের রাজনৈতিক অবস্থান পরিবর্তনের প্রবণতা দলীয় শৃঙ্খলা ও ত্যাগী কর্মীদের মনোবল দুর্বল করতে পারে। তৃণমূলের ক্ষোভ উপেক্ষা করলে এর নেতিবাচক প্রভাব আসন্ন নির্বাচনে পড়তে পারে বলেও মনে করছেন তারা।
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo