১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:০৮
শিরোনাম :
বরিশালে তারেক রহমানের জনসভা ঘিরে বিএনপির ব্যাপক প্রস্তুতি বরিশালে একই দিনে দুই স্থানে অগ্নিকাণ্ড, আতঙ্কিত নগরবাসী বরিশাল-৪ আসনে হাজারো নেতাকর্মী বিএনপিতে যোগদান তথ্য প্রযুক্তি খাতে ন্যাশনাল টেক অ্যাওয়ার্ড পেলেন বরিশালের ইঞ্জিনিয়ার জিহাদ রানা বরিশাল-৫ আসনে হেভিওয়েটদের লড়াই, কে হাসবে শেষ হাসি! বরগুনায় বিএনপি নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় পৌর জামায়াতের আমির গ্রেফতার পটুয়াখালী-৩ আসনে দশমিনা ও গলাচিপা উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত বরিশালের মুলাদীতে হাতবোমা বিস্ফোরণ: জনতার হাতে আটক ২ বরিশালে মাদকসহ ছাত্রদল নেতা আটক বরিশাল বিএম কলেজে শিক্ষার্থীদের সাইবার বুলিংয়ের অভিযোগ দীর্ঘ ২০ বছর পর বরিশাল সফরে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভোলার প্রেমিককে বেঁধে রেখে প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ কুয়াকাটা সমুদ্রসৈকতে ভেসে এলো মৃত ডলফিন পাথরঘাটায় ছাত্রদল নেতা ইমতিয়াজ হোসেন ইমামকে কুপিয়ে জখম বরিশালের ৪ আসনে এখনো মাঠে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা
ব
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

অবশেষে বরিশালে ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের সদস্য গ্রেপ্তার

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৩ Time View
image_249961_1765991382

বরিশালে ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার একের পর এক ঘটনা ঘটেই চলছিল। তবে চক্রের সদস্যদের খুঁজে বের করতে পারছিল না পুলিশ।

অবশেষে সেই চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে তারা। ভুক্তভোগী এবং র‌্যাবের সহযোগিতায় নাসির গাজী নামের ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের সদস্যকে গ্রেপ্তার করে তারা।

গ্রেপ্তার নাসির গাজী পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আব্দুর রহিম গাজীর ছেলে।

বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় পটুয়াখালী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ আল মামুন উল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সম্প্রতি বরিশালে সাধারণ মানুষকে টার্গেট করে ‘শয়তানের নিঃশ্বাস’ ছড়িয়ে তাদের টাকা, স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় চক্রের সদস্যরা। এ ঘটনায় থানায় মামলাও হয়েছে।

তিনি বলেন, তথ্য প্রযুক্তি ও সিসি ফুটেজ বিশ্লেষণ করে র‌্যাব-৮ এর সহযোগিতায় বুধবার সন্ধ্যায় পটুয়াখালী থেকে চক্রের সদস্য নাসির গাজীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। এই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

এদিকে, ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের সদস্য গ্রেপ্তারের খবরে থানায় হাজির হন চলতি বছরের গত ২০ সেপ্টেম্বর নগরীর ধান গবেষণা রোডে ভুক্তভোগী তাহমিনা বেগমের ছেলে এবি পার্টির বরিশাল মহানগরের যুগ্ম সদস্য সচিব ডা. তানভীর।

তিনি জানান, তার মাকে বস করে এই চক্রটি স্বর্ণালংকার ও নগদ ৪৫ হাজার টাকা নিয়ে যায়। এই ঘটনায় তিনি থানায় মামলা দায়ের করেন। পরে র‌্যাব-৮ সদস্যদের সহযোগিতায় চক্রের একজন সদস্য নাসির গাজীকে গ্রেপ্তার করে পুলিশ। বাকি সদস্যদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।

‘শয়তানের নিঃশ্বাস’ হলো স্কোপোলামিন নামক একটি শক্তিশালী ওষুধ। যা মানুষকে সম্মোহিতের মতো করে তোলে, স্মৃতিশক্তি লোপ করে এবং তাদের বাধ্য করে অপরাধীদের নির্দেশ মানতে।

সম্প্রতি বরিশাল নগরী থেকে এক গৃহবধূকে সম্মোহিত করে ঢাকায় নিয়ে দীর্ঘদিন আটকে রেখে ধর্ষণ করে ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের সদস্যরা। ওই ঘটনায় বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন ওই নারী।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
মিরাজ টেলিকম বরিশাল
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰
BSL Gents Purlar

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo